1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:51 am

আজমিরীগঞ্জে অবৈধ ড্রেজার মেশিন ও পাইপ ধ্বংস

Reporter
  • Updated Sunday, May 1, 2022
  • 284

আজমিরীগঞ্জ প্রতিনিধি : আজমিরীগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে ২ জনকে ১ মাস করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান ও ড্রেজার মেশিন এবং প্রায় ১ হাজার মিটার পাইপ ধ্বংস করা হয়েছে। গতকাল শনিবার উপজেলা নির্বাহী অফিসার সুলতানা সালেহা সুমীর নেতৃত্বে আজমিরীগঞ্জ পৌরসভার কালনী নদীতে অভিযান চালিয়ে এ দন্ডাদেশ প্রদান করা হয়। এসময় বালু মহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ অমান্য করায় ভৈরব এলাকার হাজী মোঃ নুর নবীর পুত্র সুমন মিয়া ও নাসিরনগর এলাকার মোঃ নুর ইসলামের পুত্র মোঃ সুরুজ মিয়াকে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে ২ মাস বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। জানা যায়- বেশ কিছুদিন ধরে উপজেলার নদ-নদী সহ বিভিন্ন স্থানে একটি প্রভাবশালী বালুখেকো চক্র প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। প্রশানের অভিযানে সরঞ্জামাদি জব্দ-ধ্বংস করলেও থামছে না বালু খেকো চক্রটি। এভাবে বালু উত্তোলনের ফলে এলাকায় নদী ভাঙ্গন, ফসলি জমি বিনিষ্ট হওয়া সহ পরিবেশ বিপর্যয়ের আশংকা রয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD