
লাখাই প্রতিনিধি : লাখাইয়ে বিসিআইসি ও বিএডিসি’র ডিলার ও খুচরা সার বিক্রেতাদের সাথে উপজেলা সার ও বীজ মনিটরিং কমিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার দুপুরে উপজেলা পরিষদ সভাকক্ষে উপজেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মোঃ শরীফ উদ্দীন এর সভাপতিত্বে ও উপজেলা কৃষি অফিসার শাকিল খন্দকার এর সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমিটির উপদেষ্টা ও উপজেলা পরিষদ চেয়ারম্যান এডভোকেট মুশফিউল আলম আজাদ। আলোচনায় অংশ নেন বিসিআইসি ডিলার সমিতির সভাপতি আব্দুল আহাদ, সাধারণ সম্পাদক আব্দুর রহমান, বিএডিসির ডিলার সমিতির সভাপতি মোঃ নূরুল হক, সাধারণ সম্পাদক মুশাহিদ আহমেদ বাবুল, সাংগঠনিক সম্পাদক সম্পদ রায়, খুচরা সার ব্যবসায়ী নূরুল ইসলাম সাফি।
সভায় বক্তাগন বলেন লাখাইয়ে এক সময় বোরো মৌসুমে সারের চাহিদা বেশী থাকলেও অন্য মৌসুমে সারের চাহিদা কম ছিল। কিন্তু আধুনিক প্রযুক্তির চাষাবাদের ফলে এবং ফসলের বহুমুখীতা এবং প্যাটার্ন ভিত্তিক চাষাবাদের ফলশ্রুতিতে চাষাবাদ বহুগুন বেড়ে যায়।
এতে দিন দিন সারের চাহিদা বেড়েই চলেছে। কিন্তু চাহিদার তুলনায় সার বরাদ্দ প্রয়োজনের তুলনায় অপ্রতুল। বিদ্যমান বাস্তবতায় ডিলারদের যে বরাদ্দ দেওয়া হচ্ছে তা আরো বৃদ্ধি করার জন্য সংশ্লিষ্ট উর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট জোর দাবী জানান।
Designed by: Sylhet Host BD