1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:36 am

অবৈধ অনুপ্রবেশের দায়ে সাজা শেষে দেশে ফিরল ৮ বাংলাদেশি

Reporter
  • Updated Sunday, October 30, 2022
  • 222

সময় ডেস্ক : ভারতে অবৈধ অনুপ্রবেশের দায়ে সেখানকার বিভিন্ন জেলহাজতে দীর্ঘদিন কারাভোগের পর বিয়ানীবাজারের শেওলা শুল্ক স্থলবন্দর দিয়ে শনিবার দুপুরে বড়লেখার ৩ যুবকসহ ৮ বাংলাদেশি নাগরিক দেশে ফিরেছেন। বিএসএফ ও আসাম পুলিশের সীমান্ত শাখার পক্ষ থেকে শেওলা ইমিগ্রেশন পুলিশ ও বিজিবির কাছে এসব বাংলাদেশি নাগরিকদের হস্তান্তর করা হয়।
ভারতে সাজাভোগের পর বাংলাদেশে প্রত্যাবর্তকারীরা হলেন- বড়লেখা উপজেলার কুমারশাইল গ্রামের মহির উদ্দিন, বোবারথল ষাটঘরি গ্রামের আতাবুর রহমান, গজভাগ গ্রামের লাল মিয়া ওরফে লালন মিয়া, বিয়ানীবাজারের মোহাম্মদ আব্দুল মতিন, রাজবাড়ীর মোহাম্মদ লাল মিয়া, কক্সবাজারের ফরিদ আলম আকাশ, রহিম মিয়া ফেরদৌস ও ফাইমা বেগম।
শেওলা স্থলবন্দর ইমিগ্রেশন পুলিশ চেকপোষ্টের ইনচার্জ এসআই মওদুদ আহমদ রুমি জানান, ইমিগ্রেশনসহ প্রয়োজনীয় সব কার্যক্রম সম্পন্ন করার পর ভারতে সাজাভোগ শেষে দেশে প্রত্যাবাসনকারীদের বিয়ানীবাজার থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। থানা পুলিশ অপেক্ষমাণ স্বজনদের কাছে তাদের বুঝিয়ে দিয়েছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD