1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 1:04 pm

হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ সিইসির

Reporter
  • Updated Friday, February 3, 2023
  • 185

সময় ডেস্ক ॥ বগুড়া-৪ আসনে উপনির্বাচনের স্বতন্ত্র প্রার্থী আশরাফুল আলম ওরফে হিরো আলমের অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল। গতকাল বৃহস্পতিবার সাংভাদিকদের এ তথ্য জানিয়েছেন বগুড়া জেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান। তিনি বলেন, হিরো আলম ফলাফল নিয়ে অভিযোগ করে একটি সংবাদ সম্মেলন করেছিলেন। বিষয়টি সিইসি জানতে পেরে সকালে আমাকে ফোন করে অভিযোগ খতিয়ে দেখতে নির্দেশ দিয়েছেন। একই সঙ্গে ফলাফলের সব কপি ঢাকায় পাঠাতে বলেছেন।
এসময় হিরো আলমকে মিষ্টিমুখ করান সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান। মাহামুদ হাসান বলেন, আমরা আবারও ফলাফল যাচাই করে দেখেছি সব ঠিক আছে। হিরো আলম আজ নির্বাচনের ফলাফলের কপির জন্য অফিসে এসেছিলেন। তাকে ইভিএম মেশিনের ফলাফলের কপি ও কেন্দ্রে প্রিজাইডিং অফিসারের সই করা ফলাফলের কপি দেওয়া হয়েছে। এর আগে দুপুরে বগুড়া-৪ আসনে উপনির্বাচনের প্রতিটি ভোটকেন্দ্রের ফলাফল নিতে জেলা নির্বাচন অফিসে যান হিরো আলম। এসময় তাকে মিষ্টিমুখ করান সহকারী রিটার্নিং অফিসার মাহামুদ হাসান।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD