1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:17 am

রমজানে কম দামে খাদ্যপণ্য পাবে ৫ কোটি মানুষ- বাণিজ্যমন্ত্রী

Reporter
  • Updated Saturday, March 11, 2023
  • 165

সময় ডেস্ক : বাণিজ্যমন্ত্রী টিপু মুনশী বলেছেন, ডলারের কারণে দেশে দ্রব্যমূল্য বেড়েছে। যেসব পণ্য আমাদের আমদানি করতে হয় সেটির দাম কিন্তু সারা পৃথিবীতে বেড়েছে। এই কথা বিবেচনা করে আমাদের প্রধানমন্ত্রী এক কোটি পরিবার অর্থাৎ ৫ কোটি মানুষকে তেল, চিনি, ডাল এবং রজমান মাস উপলক্ষে খেজুর ও ছোলা বুট দিচ্ছেন সাশ্রয়ী দামে। আশা করছি রমজান মাসের জন্য আমাদের যে খাদ্য সামগ্রী দরকার সেটা পুরাপুরি আমাদের হাতে আছে। গতকাল শুক্রবার (১০ মার্চ) বিকেলে চাঁদপুর শহরের বাবুরহাট এলাকায় পুলিশ লাইন্স অডিটরিয়ামে সেবা প্রকল্প উদ্বোধন পূর্বে দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী বলেন, রমজান মাস আসার আগেই সবাই যেন হুমড়ি খেয়ে পড়ে একসাথে কেনার জন্য। কারণ পণ্য সরবরাহের একটি পর্যায়ক্রম থাকে। কেউ যদি মনে করে একসাথে ক্রয় করে জমা রখাবে, তাহলে একটি চাপ পড়ে যায়। আমাদের সব কিছু পর্যাপ্ত মওজুদ আছে, দাম বাড়ার কোনো কারণ নেই। শুধু একসাথে ক্রয় করার বিষয়টি পরিহার করতে হবে।
বাজার মনিটরিং সম্পর্কে মন্ত্রী বলেন, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর তাদের লোকজন নিয়ে বাজার মনিটরিং করছেন এবং করবেন। তাদের কাজে সহযোগিতার জন্য কমিশনার, জেলা প্রশাসকদের অনুমতি দেওয়া আছে এবং র‌্যাব-পুলিশও সহযোগিতা করবে। যেখানে কেউ খাদ্য দ্রব্য মওজুদ করার চেষ্টা করবে, সেখানে ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ সময় মন্ত্রী কয়েকজন হত দরিদ্র নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ এবং পুলিশ লাইন্সে গাছের চারা রোপণ করেন। চাঁদপুরের পুলিশ সুপার (এসপি) মো. মিলন মাহমুদ, পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) চাঁদপুর সভানেত্রী ডা. আপসান শর্মী, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়সহ অন্যান্য পুলিশ কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD