1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:27 pm

খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে গ্যাটকো মামলায় চার্জ শুনানি ১৭ মে

Reporter
  • Updated Wednesday, March 15, 2023
  • 180

সময় ডেস্ক : বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াসহ ১৫ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলায় চার্জ গঠনের বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে ১৭ মে ধার্য করেছেন আদালত।
গতকাল মঙ্গলবার ঢাকার বিশেষ জজ আদালত-৩ এর বিচারক আলী হোসাইনের আদালতে মামলাটি চার্জ শুনানির জন্য ধার্য ছিল। কিন্তু এদিন অসুস্থ থাকায় আদালতে হাজির হতে পারেননি খালেদা জিয়া। তার পক্ষে আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ হাজিরা দেন। তবে অন্যান্য আসামিদের পক্ষে চার্জ শুনানি পেছাতে সময় আবেদন করা হয়। আদালত সময় আবেদন মঞ্জুর করে চার্জ শুনানির এ তারিখ ঠিক করেন। খালেদা জিয়ার আইনজীবী হান্নান ভূঁইয়া এ তথ্য জানান। ২০০৭ সালের ২ সেপ্টেম্বর রাজধানীর তেজগাঁও থানায় খালেদা জিয়াসহ ১৩ জনের বিরুদ্ধে গ্যাটকো দুর্নীতি মামলাটি দায়ের করেন দুদকের উপ-পরিচালক গোলাম শাহরিয়ার চৌধুরী। ২০০৮ সালের ১৩ মে তদন্ত শেষে দুদকের উপ-পরিচালক জহিরুল হুদা খালেদা জিয়াসহ ২৪ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। এখন এ মামলায় আসামির সংখ্যা ১৫ জন। ৯ আসামি মারা গেছেন বলে আদালত সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD