1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:38 am

‘জলবায়ু পরিবর্তন মোকাবিলায় প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে’

Reporter
  • Updated Thursday, May 4, 2023
  • 320

সময় ডেস্ক : পরিবেশ ও জলবায়ু পরিবর্তন একটি বৈশ্বিক চ্যালেঞ্জ। বিশেষ কোনো অঞ্চল বা জনগোষ্ঠী নয়, জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাবের মুখে পড়েছে সারাবিশ্বের মানুষ। জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে।
গতকাল বুধবার রাজধানীর আগারগাঁওস্থ জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর মিলনায়তনে অনুষ্ঠিত এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। ‘রাইজিং টেমপেরাচার: গ্লোবাল চ্যালেঞ্জ’ শীর্ষক এই সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (প্রশাসন) রেখা রানী বালো। তিনি বৈশ্বিক উষ্ণায়ন রোধে ব্যক্তি সচেতনতা বড় প্রভাব ফেলতে পারে বলে মন্তব্য করেন। তিনি বলেন, ‘ব্যক্তি সচেতনতার মাধ্যমে দূষণের মাত্রা কমানো সম্ভব।’ এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন পরিবেশ অধিদপ্তরের (ঢাকা গবেষণা কার্যালয়ের) পরিচালক ড.মু. সোহরাব আলী। তিনি বলেন, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলা করতে হলে বিশ্বের প্রতিটি রাষ্ট্রের ঐক্যবদ্ধ প্রয়াস লাগবে। বনভূমি ধ্বংস বন্ধ করতে হবে, বৃক্ষরোপণ ও বনায়ন বাড়াতে হবে। প্রকৃতির ওপর মানুষের বিরূপ আচরণ বন্ধ করতে হবে।
জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী বলেন, পৃথিবীর শীর্ষ ধনী দেশগুলোর দূষণের ক্ষত বইতে হচ্ছে দরিদ্র রাষ্ট্রগুলোকে। ধনীদের ভোগ বিলাস কমাতে হবে। বিজ্ঞান ক্লাবগুলোকে কমিউনিটি পর্যায়ে ব্যাপক পরিবেশ সচেতনতা গড়ে তুলতে হবে। সরকারি দপ্তরের দায়িত্ব পালনের সমান্তরালে নাগরিকদের পরিবেশবান্ধব করতে হবে।
অনুষ্ঠানে বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান থেকে অংশীজন, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী ও শিক্ষক এবং বিজ্ঞানসেবী সংগঠনের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD