1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:54 pm

মাঝেমাঝেই চোখে ব্যথা হচ্ছে? তাৎক্ষণিক সুস্থ হতে কী করবেন

Reporter
  • Updated Tuesday, May 30, 2023
  • 201

সময় ডেস্ক : পেশাগত কারণে অনেকেরই দিনের সময় বেশিরভাগ সময় ল্যাপটপ বা কম্পিউটারের স্ত্রিনে তাকিয়ে কাটাতে হয়। টানা স্ক্রিনে তাকানোর ফলে চোখে নানা সমস্যা যেমন-চোখ থেকে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়া, চোখের শুষ্কতা কিংবা চোখে ব্যথা হয়। চোখের ব্যথা কখনও কখনও কপালের রগ ছাড়িয়ে মাথাতেও ছড়িয়ে পড়ে। বিশেষজ্ঞদের মতে, চোখ ও মাথার এই ধরনের ব্যথার পেছনে অনেক কারণ রয়েছে। চিকিৎসা পরিভাষায় যাকে ‘ক্লাস্টার হেডেক’ বলা হয়। এই ব্যথার কিছু বৈশিষ্ট্য রয়েছে। সাধারণত সকাল অথবা সন্ধ্যায় কিংবা প্রতি দিন একই সময়ে এই ব্যথা শুরু হয়। এই ধরনের ব্যথার সঙ্গে চোখ থেকে পানি পড়া, চোখ লাল হয়ে যাওয়ার মতো উপসর্গ দেখা দিতে থাকে। এ ছাড়াও অতিরিক্ত আওয়াজ, জোরে কোনও শব্দ হলে অসহ্য লাগতে শুরু করে। এ ধরনের সমস্যা থেকে সহজে মুক্তি পাওয়ার উপায় জানানো হয়েছে ভারতীয় গণমাধ্যম ‘আনন্দবাজারে’র এক প্রতিবেদনে। চোখের ব্যথা কমাতে কী করবেন-
১. প্রতি ৩-৪ সেকেন্ড পর পর চোখের পাতা ফেলা চোখের জন্য উপকারী। বিশেষ করে এক ভাবে কম্পিউটারের দিকে তাকিয়ে থাকলে মাঝেমাঝে চোখের এই ব্যায়ামটি করে নেওয়া ভালো। টানা ১ মিনিট ঘন ঘন চোখের পাতা ফেলাও উপকারী অনুশীলন। এতে দৃষ্টিশক্তি ভালো হয়।
২. চোখের মণি ঘোরানোও চোখ ভালো রাখার জন্য বেশ কার্যকর একটি ব্যায়াম। ঘড়ির কাঁটার অভিমুখে এবং ঘড়ির কাঁটার বিপরীতে ৪ বার করে মণি ঘোরান। তার পর চোখ বন্ধ করে রাখুন ২-৩ সেকেন্ড মতো। দিনে অন্তত ২ বার করে এই ব্যায়ামটি করুন। এতে চোখের পেশির পাশাপাশি দৃষ্টিশক্তিও ভালো থাকবে।
৩. টানা ২০ মিনিট কম্পিউটার বা মোবাইলের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার পর ২০ ফুট দূরে থাকা কোনও জিনিসের দিকে অন্তত ২০ সেকেন্ড তাকিয়ে থাকুন। এই পদ্ধতি মেনে চললে চোখের উপর বাড়তি চাপ পড়বে না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD