
বানিয়াচং প্রতিনিধি : বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতি (১২০৬৮) আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। শনিবার (১০ জুন) সকাল ১০টায় চৌধুরী পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে মাস্টার ফজল উল্লাহ খানের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে মাস্টার শেখ আবুল মনছুর তুহিনকে আহবায়ক ও জালাল উদ্দিন, ফজল উল্লাহ খান, গিয়াস উদ্দিন, বাবুল বিশ্বাস, তাজ উদ্দিন, হিতাংশু শেখর দাস, গৌতম কুমার দেব, ইব্রাহিম চৌধুরী রাহিল, নাজিরা বেগম, নুপুর কুমার দেব ও সৈয়দ আহমদ নবীকে যুগ্ম আহবায়ক করে ৩৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠন করা হয়। সদস্যগণ হলেন, পলাশ চৌধুরী, ফয়সল মিয়া, কল্যাণ কান্তি গুপ্ত, মিজানুর রহমান, মোহাম্মদ আলী, পংকজ মোদক, শিল্টু চন্দ্র দাশ, মানিক চন্দ্র দাগ, আশরাফ উদ্দিন রায়হান, জাহাঙ্গীর আলম, অনুপ কুমার দাশ, বসুদেব নমশুদ্র, আজহারুল ইসলাম, হামিদুল ইসলাম, পারভেজ অলিয়া, রাজিয়া সুলতানা, লুৎফা বেগম, তাহমিনা বেগম, রোজী কানন, নিপা আক্তার, তারিন আক্তার, জনি আক্তার, মোঃ আশরাফুল করিম প্রমুখ। আহবায়ক কমিটি ১৫ কার্য দিবসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করে দেওয়ার সিদ্ধান্ত গৃহিত হয়।
Designed by: Sylhet Host BD