1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটারে ১০ টাকা কমলো

Reporter
  • Updated Monday, June 12, 2023
  • 140

সময় ডেস্ক : সরকার ভোজ্যতেলের দাম কমিয়েছে, যা আগামী কয়েক দিনের মধ্যে তা কার্যকর হবে। গতকাল রোববার (১১ জুন) বাণিজ্য মন্ত্রণালয়ের অনুষ্ঠিত এক বৈঠকে সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ এ তথ্য জানিয়েছেন। তিনি জানান, প্যাকেটজাত সয়াবিন তেলের দাম লিটার প্রতি ১০ টাকা কমে ১৮৯ টাকা এবং পাম তেলের দাম লিটারে ২ টাকা কমে ১৩৩ টাকা করা হয়েছে। ভোজ্যতেলের দাম কমেছে এবং ঈদুল আজহার আগে সয়াবিন ও পাম তেলের দাম আরও কমতে পারে বলেও জানান তিনি। এ ছাড়া আন্তর্জাতিক বাজারে দাম স্থিতিশীল থাকলে চিনির দাম কমতে পারে বলে জানান তপন কান্তি ঘোষ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD