
সময় ডেস্ক : ব্যস্ততার কারণে অনেকেই দিনে একবার রান্না করেন। সকালে রান্না করে সেই খাবার রাতে খান। ঝামেলা এড়াতে রাতের বেলা খাবারটি গরম করে নেন মাইক্রোওয়েভ ওভেনে। কিন্তু জানেন কী এমন অনেক খাবার আছে যেগুলো মাইক্রোওয়েভ ওভেনে দ্বিতীয়বার গরম করা ঠিক নয়। এতে নানা স্বাস্থ্যঝুুঁকি বাড়ে। মাইক্রোওয়েভ ওভেনে বারবার গরম করা ঠিক নয় যেসব খাবার :-
শাক : কোনও ধরনের শাকই দ্বিতীয় বার গরম করা উচিত নয়। শাকে থাকা নাইট্রেট থেকে নাইট্রোস্যামাইন নামের যৌগ তৈরি হয়। এটি শরীরের মারাত্মক ক্ষতি করতে পারে। তাছাড়া শাকের পুষ্টিগুণও নষ্ট হয়ে যেতে পারে এর ফলে।
ভাত : অনেকেই সকালে ভাত রান্না করেন আর রাতে তা গরম করে খান। কিন্তু এটি মোটেই ঠিক নয়। কারণ ভাত ঠান্ডা হয়ে গেলে, তাতে নানা রকম জীবাণু বাড়ে। সেটি আবার গরম করলে সেই সব জীবাণু যায় না। এতে পেটের সমস্যা বাড়ে।
মাশরুম : শীতে অনেকেই মাশরুমের তরকারি খান। কিন্তু এটিও বারবার গরম করা ঠিক নয়। কারণ এতে নানা রকমের ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয়। যার ফলে পেটের গণ্ডগোল হতে পারে।
আলু : আলু এক বার রান্না করে রেখে দেওয়ার পরে আবার গরম করলেই বিপদ। আলুর তরকারি রান্না করে রেখে দিলে তাতে এক ধরনের ব্যাকটেরিয়া জন্মায়। দ্বিতীয় বার গরম করলেও সেগুলো যায় না। আর বার বার গরম করলে আলুর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়।
মুরগির মাংস : রান্না করা মুরগির মাংস বারবার গরম করলে এর পুষ্টিগুণ নষ্ট হয়ে যায়। তাছাড়া এটা থেকেও পেটের সমস্যা হতে পারে।
ডিম : ডিম দিয়ে বানানো যে কোনও পদ দ্বিতীয় বার গরম করে খাওয়া উচিত নয়। কারণ এতে ডিমের পুষ্টিগুণ নষ্ট হয়। তার পাশাপাশি এতে ক্ষতিকারক রাসায়নিক তৈরি হয়। এমনকী সিদ্ধ ডিমও দ্বিতীয় বার গরম করা ঠিক নয়।
Designed by: Sylhet Host BD