
সময় ডেস্ক : শিশুর জন্মের পর ছয় মাস পর্যন্ত মায়ের দুধের কোনও বিকল্প নেই। এই কয় মাস মায়ের দুধ ছাড়া অন্য কোনও খাবার খাওয়াতে নিষেধ করেন চিকিৎসকরা। কারণ শিশুর শারীরিক গঠনে একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন মায়ের দুধ। শুধু শরীর নয়, কত তাড়াতাড়ি শিশুর মস্তিষ্কের বিকাশ হবে, তাও নির্ভর করে মাতৃদুগ্ধ পানের উপর। তবে ছ’মাস পেরিয়ে গেলে একটু একটু করে শিশুকে অন্য খাবার খাওয়ানো যেতে পারে।
শিশুকে কী খাওয়ানো যেতে পারে, তা অনেকেই বুঝতে পারেন না। কোন খাবারগুলি খেলে শিশুর শরীর সুস্থ থাকবে, তা খুঁজে বার করা সহজ নয়। শিশু বিশেষজ্ঞরা জানিয়েছেন এমন কয়েকটি খাবারের কথা যেগুলি ছ’মাসের শিশুকে অনায়াসে খাওয়ানো যেতে পারে। যেমন-
পাতলা খিচুড়ি : ডাল, চাল, বিভিন্ন রকম সবজি প্রেশারে দিয়ে খিচুড়ি বানিয়ে নিন। তবে মাথায় রাখবেন সেই খিচুড়ি যেন জমাট বেঁধে শক্ত না হয়ে যায়। একদম পাতলা পানির মতো খিচুড়ি হতে হবে যাতে শিশুর গিলতে কোনও কষ্ট না হয়। কোনও রকম মসলা ব্যবহার ঠিক নয়। সামান্য হলুদ, লবণ দিয়ে এই খিচুরি বানাতে হবে।
ডালের পানি : রান্না ডালের পানি তুলে ছ’মাসের শিশুকে খাওয়াতে পারেন। শিশুর জন্য আলাদা করে মসুর ডাল রান্না করুন। উপরের পানি তুলে খাওয়াতে পারেন। শিশুর দ্রুত বিকাশ হবে।
ওটস : শিশুকে ব্লেন্ড করে ওটস খাওয়াতে পারেন। এজন্য প্রথম ব্লেন্ডারে ওটস গুঁড়িয়ে নিন। তার পর দুধের সঙ্গে জ্বালিয়ে একটি পাতলা মিশ্রণ তৈরি করুন। দেখবেন যেন খুব বেশি ঘন না হয়ে যায়। একেবারে পাতলা হতে হবে। এই খাবারটির শিশুর জন্য খুবই উপকারী।
ব্রকলি সিদ্ধ : ব্রকলি পুষ্টিগুণে ভরপুর একটি সবজি। শিশুর জন্য এই সবজি খুবই উপকারী। ব্রকলি প্রথমে সিদ্ধ করে নিন। তার পর সিদ্ধ ব্রকলিগুলির মধ্যে গরম পানি ঢেলে চটকে নিন। সেই মিশ্রণটি শিশুকে খাওয়াতে পারেন।
এটা মনে রাখবেন, শিশুরা সব খাবার একসঙ্গে খেতে পারে না। চিকিৎসকদের মতে, খাওয়ানো শুরু করার আগে শিশুর মুখে খাবারটি দিয়ে প্রথমে পরীক্ষা করা উচিত। যদি দেখেন শিশু কান্নাকাটি করছে কিংবা কোনও নেতিবাচক আচরণ করছে না, তা হলে বুঝতে হবে খাবারের স্বাদ শিশুর পছন্দ হয়েছে। আর যদি দেখেন খাবার জিভে লাগতেই সে মুখ ঘুরিয়ে নিচ্ছে, তা হলে সেই খাবার না খাওয়ানোই ভাল।
চিকিৎসকরা বলছেন, শিশুকে ছয় মাসের পর ডিমের সাদা অংশ অল্প খাওয়ানো যেতে পারে। কিন্তু প্রতি দিন নয়। তবে শিশুকে যাই খাওয়ানো হোক না কেন তা পাতলা করে খাওয়াতে হবে।
Designed by: Sylhet Host BD