1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

পূর্ণাঙ্গ সিলেবাসে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে এসএসসি পরীক্ষা

Reporter
  • Updated Tuesday, July 11, 2023
  • 144

সময় ডেস্ক : ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী অনুষ্ঠিত হবে। প্রতিটি বিষয়ের পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন ঘণ্টা ও পূর্ণ নম্বরের। পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে। গতকাল সোমবার বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি এবং ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক তপন কুমার সরকার স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুযায়ী অনুষ্ঠিত হবে। ২০২৪ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সকল বিষয়, পূর্ণ সময়ে ও পূর্ণ নম্বরে অনুষ্ঠিত হবে। এসএসসি ও সমমান পরীক্ষা শুরুর সম্ভাব্য তারিখ ২০২৪ সালের ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD