1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

ক্যান্সারের কারণ হতে পারে কৃত্রিম চিনি অ্যাস্পার্টাম :: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

Reporter
  • Updated Sunday, July 16, 2023
  • 226

সময় ডেস্ক : কোমল পানীয়সহ নানা খাবারে ব্যবহৃত কৃত্রিম চিনি বা অ্যাস্পার্টাম ক্যান্সারের কারণ হতে পারে বলে জানিয়েছে বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) ক্যান্সার গবেষণা বিভাগ। তবে প্রমাণের অভাবে এখনই অ্যাস্পার্টামকে সরাসরি ক্যান্সারের কারণ বলছে না তারা। তাই এখন পর্যন্ত মানবদেহের জন্য অ্যাস্পার্টাম গ্রহণের দৈনিক সহনশীল পরিমাণ অপরিবর্তিত রেখেছে ডব্লিউএইচও। খবর ওয়াশিংটন পোস্টের।
ডায়েট কোক, টুথপেস্ট, চুইংগাম, ফলের নির্যাসসমৃদ্ধ কম ক্যালরির দই, কাশির ড্রপসহ অনেক দৈনন্দিন পণ্যে অ্যাস্পার্টাম ব্যবহার করা হয়। খাদ্যে যেসব অ্যাডিটিভ ব্যবহার হয়, তার মধ্যে অ্যাস্পার্টাম সবচেয়ে বেশি গবেষণা হওয়া একটি বিষয়। ডব্লিউএইচওর ক্যান্সার গবেষণা প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্চ অন ক্যান্সার (আইএআরসি) বলছে, সাম্প্রতিক গবেষণায় মনে হচ্ছে অ্যাস্পার্টাম সম্ভাব্য লিভার ক্যান্সারের বড় ঝুঁকি তৈরি করতে পারে। ডব্লিউএইচওর অন্য প্রতিষ্ঠান জয়েন্ট এক্সপার্ট কমিটি অন ফুড অ্যাডিটিভস এ দাবি মানতে নারাজ। তারা বলছে, ক্ষতি ছাড়াই একজন মানুষ দিনে কতটুকু অ্যাস্পার্টাম গ্রহণ করতে পারে, তার যে নীতিমালা নির্দেশনা রয়েছে তা পরিবর্তন করবে না তারা। কৃত্রিম চিনি বা অ্যাস্পার্টাম কতটা খাওয়া উচিত, তার একটি পরিমাণ আগেই নির্ধারণ করেছিল ডব্লিউএইচও। তাদের হিসাবে সারাদিনে শরীরের প্রতি কেজিতে ৪০ মিলিগ্রামের বেশি অ্যাস্পার্টাম প্রবেশ করলে বড় ক্ষতির আশঙ্কা থাকে। তাই অ্যাস্পার্টাম গ্রহণে প্রতিদিনের এ পরিমাপটিই আপাতত মেনে চলতে বলছে ডব্লিউএইচও।
৯০টির বেশি দেশে অ্যাস্পার্টামের ব্যবহার বৈধ এবং যুক্তরাষ্ট্রের ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (এফডিএ) ১৯৮১ সালে এর অনুমোদন দেয়। এ পর্যন্ত পাঁচবার অ্যাস্পার্টাম গ্রহণ স্বাস্থ্যের জন্য নিরাপদ কিনা, তা পরীক্ষা করেছে এফডিএ।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD