1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:36 am

তামিম ইকবালকে বিশ্বকাপ দলে চেয়ে বিসিবিকে লিগ্যাল নোটিশ

Reporter
  • Updated Thursday, September 28, 2023
  • 162

সময় ডেস্ক : জাতীয় ক্রিকেট দলের ওপেনার তামিম ইকবালকে বিশ্বকাপ দলে অন্তর্ভুক্ত এবং প্রধান কোচ চন্ডিকা হাথুরুসিংহেকে অব্যাহতি চেয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে। গতকাল বুধবার বাংলাদেশ ক্রিকেট সাপোর্ট গ্রুপের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুনের পক্ষে এ নোটিশ পাঠান সুপ্রিম কোর্টের আইনজীবী রাসেল আল মামুন। ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপের জন্য মঙ্গলবার চূড়ান্ত দল ঘোষণা করে বিসিবি। ওই দলে দেশ সেরা ওপেনার ও সাবেক ওয়ানডে অধিনায়ক তামিম ইকবালের জায়গা হয়নি। তার জায়গায় অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ী ২২ বছর বয়সী তানজিদ হাসান তামিম বিশ্বকাপ দলে জায়গা পেয়েছেন। তামিমের বিশ্বকাপ দলে জায়গা না হওয়ার পর সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে চলছে বেশ আলোচনা। এ ঘটনায় বিসিবির ওপর ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ক্রিকেট ভক্ত। তবে বিসিবির পক্ষ থেকে জানানো হয়েছে, ফিটনেসজনিত কারণে বিশ্বকাপ দলে রাখা হয়নি তামিম ইকবালকে। কোমরের ইনজুরি ও ফিটনেসের কথা চিন্তা করে টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে ঝুঁকি নিতে পারেননি বলে মন্তব্য করেছেন বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু।
এমন সময় সাবেক অধিনায়ক মাশরাফি একটি ভুল ভাঙানোর চেষ্টা করলেন সামাজিক যোগাযোগমাধ্যমে। তিনি লিখেছেন, ‘একটি তথ্য হয়তো সবাই ভুল দিচ্ছে। তামিমকে বাদ দিয়েছে। আসলে সত্য হলো তামিম দলে থাকতে চায়নি। দলে না রাখা আর থাকতে না চাওয়ার ব্যবধানটা অনেক। আমার মনে হয় এতটুকু সম্মান তামিমের প্রাপ্য। এখন প্রশ্ন হতে পারে তামিম কেন দলে থাকতে চাইল না। আসলে সে উত্তর আমার কাছে নাই। সেটা একমাত্র তামিমই বলতে পারে।’

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD