1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:58 am

ফিলিস্তিনি তরুণদের আল-আকসায় ঢুকতে দিল না ইসরায়েলি বাহিনী

Reporter
  • Updated Saturday, November 4, 2023
  • 238

সময় ডেস্ক : গতকাল শুক্রবার জুমার নামাজের জন্য জেরুসালেমের আল-আকসা মসজিদে প্রবেশ করতে চাইলে ফিলিস্তিনি তরুণদের বাধা দিয়েছে ইসরায়েলি সামরিক বাহিনী। খবর: আলজাজিরা’র
এক পর্যায়ে ফিলিস্তিনি তরুণদের সঙ্গে ইসরায়েলি সামরিক বাহিনীর মধ্যে সংঘর্ষ বেধে যায়। গত ৭ অক্টোবর হামাস ও ইসরায়েলি বাহিনীর মধ্যকার যুদ্ধ শুরু হওয়ার পর থেকে ১৪ বছরের নিচে যাদের বয়স বা তারও বেশি বয়সের তরুণদের আল-আকসা মসজিদে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। ইসরায়েলি বাহিনী সেখানে কড়া নজরদারি করছে। পূর্ব জেরুসালেমে বসবাসকারী ফিলিস্তিনিদের গত কয়েক সপ্তাহ ধরে কঠিন সময় পার করতে হচ্ছে। পরিবারের বয়স্কদের সঙ্গে ছাড়া তরুণ ও শিশুদের একা ঘর থেকে বের হতে দেওয়া হচ্ছে না।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD