1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:57 am

জানেন তো মিড-মর্নিং স্ন্যাকস কি?

Reporter
  • Updated Wednesday, November 15, 2023
  • 169

সময় ডেস্ক : মিড মর্নিং স্ন্যাক্স বলে প্রচলিত একটা শব্দ রয়েছে। তবে অনেকেই জানেন না, মিড মর্নিং স্ন্যাক্স কি? মিড মর্নিং স্ন্যাক্স মূলত হালকা খাবার গ্রহণ করার প্রক্রিয়াটিকে বোঝায়। সকালের নাস্তার ২-৩ ঘন্টা পর এবং মধ্যাহ্নভোজের ঘন্টা খানেক আগে হালকা কোন খাবার গ্রহণ করলে সেটি মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে ধরা হয়। সাধারণত ২-৩ ঘণ্টা অন্তর খাবার খাওয়া শরীরের জন্য উপযোগী। তাই কেউ যদি সকাল সাড়ে ৮টা নাগাদ প্রাতরাশ সারেন তাহলে তাকে ১১টা-১১.৩০টা নাগাদ মিড মর্নিং হালকা কোন খাবার খেতেই হবে। তখন ক্ষুধা প্রবল না হলেও অল্প কিছু খেয়ে নিতে পারলে দুপুরের আহার পর্যন্ত পেট পুরো খালি হয়ে যায় না। এতে গ্যাস্ট্রিকের সমস্যা হয় না। এই পদ্ধতিতে খেলে হজমশক্তিও বাড়ে।
বলা যায় স্কুল, কলেজে দেয়া টিফিন বিরতিটাই মূলত মিড মর্নিং ব্রেক। আর এই ব্রেকে হালকা কিছু খেলে সেটিকে মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে ধরা যায়। মিড মর্নিংয়ে খাবার গ্রহণের ক্ষেত্রে কিছু ভুল আমরা সচরাচর করে থাকি। যেমনটা বলা যেতে পারে- ভারী কোন খাবার গ্রহণ করা, সকালে অল্প খেয়ে মিড মর্নিং এ পেটপূজা সারা। এসব কোনটাই করা উচিৎ না। কেননা সকালের নাস্তা যদি পরিমিত পরিমাণে গ্রহণ করেন তাহলে মিড মর্নিং এ খাবারের চাহিদা কম হবে। আবার মিড মর্নিং এ খাবারের চাহিদা কম থাকা মানেই কিন্তু দুপুরে খাবার গ্রহণের প্রক্রিয়া সঠিক হবে। অর্থাৎ খেয়াল রাখতে হবে মিড মর্নিং এ কোনভাবেই যাতে ভারী খাবার গ্রহণ করা না হয়।
মিড-মর্নিংয়ে কি খাওয়া যেতে পারে? এ সময় যেহেতু হালকা খাবার খাওয়ার পরামর্শ দেন পুষ্টিবিদেরা তাই যেকোন ফল খেতে পারেন। এতে ক্ষুধাকেও সামাল দেয়া যাবে আবার ফিটও থাকতে পারবেন। অনেকে দুধ,বাদাম, খেজুর, ফল ইত্যাদিও খান। এটাও বেশ ভালো। অফিসে থাকলে সঙ্গে রাখতে পারেন ড্রাই ফ্রুটস। মিড মর্নিং স্ন্যাক্স হিসেবে খেতে পারেন কলা, আপেল, পেয়ারার মত ফলগুলো। যাই খান খেয়াল রাখুন তা যেন অতিরিক্ত পরিমাণে এবং উচ্চ ক্যালোরিযুক্ত খাবার না হয়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD