1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:25 am

দ্বাদশ সংসদ নির্বাচনে এনআইডি থাকলেই ভোট দেওয়া যাবে না

Reporter
  • Updated Thursday, December 21, 2023
  • 145

সময় ডেস্ক : দ্বাদশ সংসদ নির্বাচনে জাতীয় পরিচয়পত্র থাকলেই ভোট দেওয়া যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। ভোট দেওয়ার জন্য অবশ্যই ভোটার তালিকায় নাম থাকতে হবে।
ইসি সচিবালয়ের মাসিক সমন্বয় সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গত রবিবার অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন নির্বাচন কমিশনের সচিব মো. জাহাংগীর আলম। সভায় সিদ্ধান্ত হয়, জাতীয় পরিচয়পত্র থাকলেই কেউ ভোটার নয়। এ বিষয়ে নির্মিত বিজ্ঞাপন বিভিন্ন সামাজিক যোগাযোগের মাধ্যম, বেতার ও টেলিভিশনে প্রচার করতে হবে। এটা বাস্তবায়ন করবেন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক।
এ বিষয়ে জনসংযোগ শাখার পরিচালক শরিফুল আলম বলেন, নির্বাচন কমিশন ১৮ বছর বা এর বেশি বয়সী বাংলাদেশি নাগরিকদের পাশাপাশি ১৬ ও ১৭ বছর বয়সীদেরও জাতীয় পরিচয়পত্র প্রদান করে। তবে তারা ভোটার নয়। তিনিই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিতে পারবেন যিনি বাংলাদেশি নাগরিক, আঠারো বছর বা এর বেশি বয়সী (২০০৫ সালের ১ জানুয়ারি বা এর আগে জন্মগ্রহণকারী) নাগরিক।
যারা ভোট দিতে পারবেন না তারা হলেন, ভোটার তালিকায় নাম নেই, ২০০৫ সালের ১ জানুয়ারির পর জন্মগ্রহণকারী, আদালত কর্তৃক ঘোষিত অপ্রকৃতিস্থ ব্যক্তি, বিশেষ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে দণ্ডিত ব্যক্তি।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD