1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:04 am

ডিসি-এসপিকে হুমকির অভিযোগে স্বতন্ত্র প্রার্থী পবনকে তলব

Reporter
  • Updated Monday, January 1, 2024
  • 171

সময় ডেস্ক : জেলা প্রশাসক (ডিসি) ও পুলিশ সুপারকে (এসপি) বদলির হুমকি দেওয়ায় লক্ষ্মীপুর-১ আসনের স্বতন্ত্র প্রার্থী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ হাবিবুর রহমান পবনকে তলব করেছে নির্বাচন কমিশন (ইসি)। আজ সোমবার তাকে সশরীরে নির্বাচন ভবনে হাজির ও ব্যাখ্যা তলবের চিঠি পাঠিয়েছেন ইসির আইন শাখার উপসচিব মো. আব্দুছ সালাম।
ইসির পাঠানো চিঠিতে বলা হয়েছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষ্মীপুর-১ সংসদীয় আসনের স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ হাবিবুর রহমান পবন গত ৩০ ডিসেম্বর সন্ধ্যা ৭টা ২২ মিনিটে জেলা প্রশাসক, লক্ষ্মীপুর ও সংশ্লিষ্ট রিটার্নিং অফিসারকে হোয়াটস অ্যাপের মাধ্যমে ফোন কল করে অকথ্য, আপত্তিকর ও অশোভন বক্তব্য দেন। তিনি রিটার্নিং অফিসার ও পুলিশ সুপারকে তিন দিনের মধ্যে বদলিসহ বিভিন্ন ব্যবস্থা গ্রহণের বিষয়ে ভয়-ভীতি ও হুমকি দেন।
চিঠিতে বলা হয়, অধিকন্তু সংশ্লিষ্ট নির্বাচনী অনুসন্ধান কমিটি উক্ত প্রার্থী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ও নির্বাচনী অপরাধে জড়িত থেকে নির্বাচন-পূর্ব অনিয়ম সংঘটন করেছেন মর্মে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ৩১ ডিসেম্বর নির্বাচন কমিশনে প্রেরণ করেছেন। উপরিউক্ত কর্মকাণ্ডের মাধ্যমে আচরণবিধি লঙ্ঘন করেছেন।
এমতাবস্থায় বর্ণিত উপায়ে নির্বাচনী অপরাধসহ ‘নির্বাচন-পূর্ব অনিয়ম’ সংঘটনের দায়ে আপনার বিরুদ্ধে যথাযথ আইনি পদক্ষেপ গ্রহণের বিষয়ে আগামী পহেলা জানুয়ারি বিকেল ৩টায় নির্বাচন কমিশন সচিবালয়ে সশরীরে উপস্থিত হয়ে আপনাকে নির্বাচন কমিশনের কাছে ব্যাখ্যা দেওয়ার জন্য অনুরোধ করা হলো।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD