1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:33 am

যে ৭ লক্ষণ দেখলে বুঝবেন আপনার ‘মাঙ্কি মাইন্ড’ আছে

Reporter
  • Updated Tuesday, March 5, 2024
  • 172

সময় ডেস্ক : ‘মাঙ্কি মাইন্ড’ মানে কোনো কাজে দীর্ঘক্ষণ মনোযোগ ধরে রাখার অক্ষমতা। যাঁদের মাঙ্কি মাইন্ড আছে, তাঁরা কোথাও মনোযোগ স্থির রাখতে পারেন না; মনটা বানরের মতো এক ডাল থেকে আরেক ডালে লাফিয়ে বেড়ায়। এমন অস্থিরতা যখন আমাদের মনে দেখা দেয়, তখন ঘুমে চোখ বন্ধ হয়ে এলেও শেষমেশ ঘুম আসে না; মনে দানা বাঁধে বিক্ষিপ্ত সব চিন্তাভাবনা এবং উদ্বেগ। তাই জেনে রাখুন মাঙ্কি মাইন্ডের লক্ষণ, পাশাপাশি জেনে রাখুন কীভাবে মনটাকে শান্ত করা যায়-
১. বিক্ষিপ্ত চিন্তাভাবনা : মাঙ্কি মাইন্ড থাকলে বিরামহীনভাবে একটার পর একটা চিন্তা আমাদের মাথায় খেলা করে। এই বিক্ষিপ্ত চিন্তাভাবনা বেশ বেড়ে গিয়ে ক্লান্তিকর হয়ে উঠতে পারে। ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা খুবই কমে যায় এবং জীবনে নেতিবাচক পরিণতি বয়ে আনে।
২. উদ্বিগ্নতা এবং অস্থিরতা : মাঙ্কি মাইন্ডের অন্যতম লক্ষণ এই উদ্বিগ্নতা এবং অস্থিরতা। মাঙ্কি মাইন্ডের প্রভাবে ছোটখাটো বিষয়ে সহজেই মন খারাপ হয়ে যায় এবং সামান্য ভুলেই মনের মধ্যে অপরাধবোধ সৃষ্টি হয়। ফলে তৈরি হয় উদ্বেগ আর অস্থিরতা।
৩. কম মনোযোগ, বেশি অন্যমনস্কতা : স্মার্টফোন এবং সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে বাস করাও মাঙ্কি মাইন্ডের অন্যতম একটি কারণ। সারাদিন নোটিফিকেশনের শব্দ, অন্যের পাঠানো খুদেবার্তা, পোস্টে পাওয়া লাইকের সংখ্যা আমাদের প্রাত্যহিক কাজে মনোযোগ ধরে রাখতে ভীষণ বাধা দেয়। খুদেবার্তা পড়ার জন্য ফোন চালু করা, সামাজিক যোগাযোগমাধ্যমে লগআউট করার পরও আবার ঢুঁ মারা, সবসময় অন্যমনস্কতা বা চিত্ত বিক্ষেপ এসবও মাঙ্কি মাইন্ডের লক্ষণ হতে পারে।
৪. ধারাবাহিক মানসিক ক্লান্তি : মাথার মধ্যে উড়ে বেড়ানো নানান রকম চিন্তা অর্থাৎ মাঙ্কি মাইন্ডের প্রভাবে ধারাবাহিকভাবে মানসিক ক্লান্তিবোধ কাজ করতে পারে। মাঙ্কি মাইন্ড থাকলে সারাদিন অতিচিন্তা হয়। ফলে আপনি অসহায়বোধও করতে পারেন। এ ক্ষেত্রে পর্যাপ্ত ঘুম, নিয়মিত শরীরচর্চা এবং পুষ্টিকর খাবার খেলে মনটা চাঙা রাখতে পারেন। আপনাকে আনন্দ দেয়, এমন কিছু করুন। নিজের জন্য কিছু একান্ত সময় রাখুন।
৫. অতিরিক্ত গড়িমসি : গড়িমসি করা মানে হলো কোনো কাজ যতক্ষণ সম্ভব না করে শেষ মুহুর্তে করতে যাওয়া। এটাও মাঙ্কি মাইন্ডের লক্ষণ। এভাবে কোনো কাজ শেষ মুহুর্তে করতে গেলে সহজেই ক্লান্তি চলে আসে, দুশ্চিন্তা হয়, কাজের সুফলও মেলে না।
৬. বর্তমান নিয়ে না ভাবা : মাঙ্কি মাইন্ড আমাদের মনকে অতীত এবং ভবিষ্যতের দুশ্চিন্তা নিয়ে ব্যস্ত রাখে। ধরুন, আপনি কোনো মিটিংয়ে আছেন। মাঙ্কি মাইন্ড আপনাকে মিটিংয়ে না রেখে, আপনাকে নিয়ে যাবে মিটিং খারাপভাবে শেষ হলে কী হবে কিংবা ভালোভাবে শেষ হলে কী হবে, সেই চিন্তায়। মাঙ্কি মাইন্ড থাকলে এরকম ভালো ও খারাপ উভয় রকমের চিন্তাই মাথায় ঘুরপাক খেতে পারে।
৭. সহজে ঘুম না আস : মাঙ্কি মাইন্ড থাকলে সহজে ঘুম আসে না। ঘুমাতে গেলে মনের মধ্যে নানারকম চিন্তার ডালপালা গজায়। সারারাত বিছানার এপাশ-ওপাশ করতে হয়। শুধু ঘুমের অভাব নয়, এর ফলে তৈরি হয় ক্লান্তি, যা আপনার ব্যক্তিজীবন এবং পেশাগত জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD