1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:33 am

স্মৃতিশক্তি উন্নত করতে খাবার

Reporter
  • Updated Tuesday, March 19, 2024
  • 162

সময় ডেস্ক : মস্তিষ্কের সুস্থ থাকার জন্য বিশেষ পুষ্টি প্রয়োজন। যা কোষ গঠনে সহায়তা করে। তাই কেবল ওষুধ না খেয়ে স্মৃতিশক্তি বাড়ানোর জন্য খাদ্যতালিকায় কয়েকটি খাবার রাখতে পারেন। যেমন-
চর্বিযুক্ত মাছ : ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড সমৃদ্ধ, স্যামন মাছ মস্তিষ্কের বিকাশে অবদান রাখে। ওমেগা থ্রি মস্তিষ্কের কার্যকারিতা উন্নত করে, স্মৃতিশক্তি বাড়ায়।
ব্লুবেরি : অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই ফল প্রদাহ এবং অক্সিডেটিভ স্ট্রেস কম করতে সাহায্য করে। এগুলিতে থাকা ফ্ল্যাভোনয়েড শক্তিশালী ধরনের অ্যান্টিঅক্সিড্যান্ট। এই উপাদান মস্তিষ্কের সুস্থ রাখতে ভূমিকা রাখে। ব্রকলি : অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন কে সমৃদ্ধ ব্রকোলি মস্তিষ্কের বিকাশের জন্য উপকারী। মিষ্টি কুমড়ার বীজ : ম্যাগনেসিয়াম, আয়রন, জিঙ্ক এবং কপারের একটি বড় উৎস হল মিষ্টি কুমড়ার বীজ। এসব উপাদান মস্তিষ্কের স্বাস্থ্যের জন্য খুবই প্রয়োজনীয়। ডার্ক চকোলেট : খাদ্যতালিকায় অল্প পরিমাণে ডার্ক চকলেট রাখতে পারেন। এটি আপনাকে সক্রিয় থাকতে সাহায্য করবে। বাদাম : ওমেগা-থ্রি ফ্যাটি অ্যাসিড, অ্যান্টিঅক্সিড্যান্ট এবং ভিটামিন ই সমৃদ্ধ, আখরোট, এবং কাঠবাদাম জ্ঞানের বিকাশে কার্যকরী। ডিম : কোলিন সমৃদ্ধ, ডিম স্মৃতি নিয়ন্ত্রণের জন্য গুরুত্বপূর্ণ একটি নিউরোট্রান্সমিটার হিসেবে কাজ করে।
কমলালেবু: ভিটামিন সি সমৃদ্ধ এই ফল মানসিক অবক্ষয় রোধ করতে এবং সামগ্রিক মস্তিষ্কের স্বাস্থ্য বজায় রাখতে সাহায্য করে। হলুদ : হলুদে থাকা কারকিউমিন উপাদানে প্রদাহরোধী গুণ রয়েছে। এটি স্মৃতিশক্তি এবং মনোযোগ বৃদ্ধিতে সাহায্য করে।
এসব খাবারের পাশাপাশি মস্তিষ্ক সুস্থ রাখতে পর্যাপ্ত পরিমাণে পানি পান প্রয়োজন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD