1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:40 am

পেটের সংক্রমণ প্রতিরোধে

Reporter
  • Updated Sunday, July 14, 2024
  • 142

সময় ডেস্ক : বর্ষায় পেটের সংক্রমণ লেগেই থাকে। এ কারণে এ সময় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো প্রয়োজন। সেক্ষেত্রে পেটের প্রদাহ কমাতে ঘরোয়া প্রতিকার হিসেবে বেছে নিতে পারেন বিভিন্ন ধরনের ভেষজ চা। যেমন-
লেবু চা : রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে পারে বাড়াতে লেবু চায়ের তুলনা নেই। অন্ত্রের ব্যাকটেরিয়া বা ভাইরাসের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে এই চা।
মেন্থল চা : পেপারমিন্ট অন্ত্র থেকে অতিরিক্ত গ্যাস শোষণ করে পেটের সংক্রমণ কমাতে ভূমিকা রাখে। এটির একটি প্রশান্তিদায়ক প্রভাব রয়েছে যা ব্যথা উপশম করতে পারে।
রসুন চা : এই চা পেটের সংক্রমণ-সৃষ্টিকারী নানা ধরনের ব্যাকটেরিয়া দূর করতে সাহায্য করতে পারে।
আদা চা : আদায় থাকা অ্যান্টিব্যাকটেরিয়াল এবং অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য আপনাকে পেটের সংক্রমণ থেকে মুক্তি দিতে সাহায্য করতে পারে। এটি পেটের ব্যথাও কমাতে পারে।
দারুচিনি চা : চায়ে দারুচিনি মিশিয়েও খেতে পারেন। এই চা খুশখুশে কাশিও দূরে করে, সেই সঙ্গে পেটের জ্বালাও কমায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD