1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:28 am

সাগর-রুনি হত্যাকাণ্ড পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে -তথ্য উপদেষ্টা

Reporter
  • Updated Monday, August 19, 2024
  • 126

সময় ডেস্ক : সাংবাদিক দম্পতি সাগর সরোয়ার ও মেহেরুন রুনির হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। গতকাল রোববার (১৮ আগস্ট) সকালে সচিবালয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি।
তথ্য উপদেষ্টা বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির মামলা নিয়ে প্রহসন হয়েছে। এ নৃশংস হত্যাকাণ্ডের পুনঃতদন্তের মাধ্যমে বিচার হবে। যত দ্রুত সম্ভব তা করার উদ্যোগ নেব। আশা করছি, ন্যায়বিচার নিশ্চিত করতে পারব।
তিনি বলেন, স্বাধীন গণমাধ্যম কমিশনের কথা ভাবা হচ্ছে। সাংবাদিকদের সঙ্গে এ বিষয়ে আলোচনা করে এটি ঠিক করা হবে। নিবর্তনমূলক আইন, যেগুলো গণমাধ্যমের স্বাধীনতার জন্য অন্তরায়, সেগুলো পুনর্বিবেচনা করতে হবে।
তিনি বলেন, ছাত্র-জনতার অভ্যুত্থানের সময় গণহত্যার প্রকৃত চিত্র প্রকাশ করে তদন্তে সহায়তা করতে গণমাধ্যমের প্রতি আহ্বান জানাচ্ছি। সাংবাদিকদের মধ্যে দলাদলি চাই না, মানুষের জন্য নিরপেক্ষ সাংবাদিকতার চর্চা হোক।
নাহিদ ইসলাম আরও বলেন, তথ্য উপদেষ্টা হয়েছি বলে গণমাধ্যমে আমাকে বেশি বেশি দেখাতে হবে, এমনটায় আমি বিশ্বাসী নই। আমাকে যত কম দেখানো যাবে ততই ভালো, আমি সেটাই চাইব। যেহেতু আমি আরও দুটি মন্ত্রণালয়ের দায়িত্বে আছি, তাই আমার ব্যস্ততাও থাকবে।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD