1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

নারীদের চোখের পানি কমাতে পারে পুরুষের রাগ!

Reporter
  • Updated Monday, August 19, 2024
  • 227

সময় ডেস্ক : নারীদের চোখের পানির গন্ধ অনেক কিছুই পরিবর্তন করে দিতে পারে। কথাটি অনেকেই বিশ্বাস না-ই করতে পারেন। সম্প্রতি প্লস বায়োলজি পত্রিকায় প্রকাশিত হয়েছে এমন এক গবেষণা। যেখানে পাওয়া গেছে এমন সব প্রমাণ। ইসরাইলের ওয়াইজমান ইন্সটিটিউট অব সায়েন্সের গবেষক শানি অ্যাগ্রনের ওই গবেষণাটি ছিল নারীদের চোখের পানি নিয়ে। নারীদের চোখের পানি কি পুরুষদের রাগ কমিয়ে দিতে পারে? এই ছিল গবেষণার বিষয়বস্তু। এর সপক্ষেই অবশেষে প্রমাণ মিলল গবেষণায়। গবেষণায় দেখা গেল, চোখের পানি সত্যিই পুরুষের মাথা ঠাণ্ডা করে দিতে পারে। অনেক ক্ষেত্রেই তাদের নম্র করে দিতে পারে নারীদের চোখের পানি।
চোখের পানির গন্ধে বড় জাদু : চোখের পানি তো বোঝা গেল। কিন্তু সেটা দেখলে মাথা গরম কমছে কি না, তা বলা মুশকিল। কারণ পরীক্ষার বিষয়বস্তু অন্য। পরীক্ষা চলাকালীন চোখের পানির গন্ধ শুঁকতে হয়েছে পুরুষদের। ওই গন্ধ শুঁকেই নাকি নিমেষে রাগ কমে গেছে তাদের। প্রাথমিকভাবে এই পরীক্ষা করা হয় ইঁদুরের বিশেষ প্রজাতি রোডেন্টের ওপর। তাতে দেখা যায়, মেয়ে ইঁদুরের চোখের পানির গন্ধ শুঁকেই রাগ কমে যাচ্ছে পুরুষ ইঁদুরের। বিজ্ঞানীদের কথায়, প্রাণীদের মধ্যে এটা অহরহ হয়ে থাকে। তবে মানুষদের মধ্যে এটি ততটা বোঝা যায় না। সেটি বুঝতেই এই পরীক্ষা করা হয়েছিল।
বড় পরীক্ষা দিলেন পুরুষরা : পরীক্ষা-নিরীক্ষার সময় একটি বিশেষ পরিস্থিতি তৈরি করা হয়। তাতে পুরুষদের ঠকানো হয়। এর ফলে স্বাভাবিকভাবে তারা রেগে যান। এই রাগের পর মুহূর্তেই নানাভাবে রাগ দেখাতে থাকেন তারা। এর মধ্যেই একদলকে স্যালাইনের গন্ধ শোঁকানো হয়। আরেকদলকে শোঁকানো হয় নারীদের চোখের পানির গন্ধ। যদিও দুটিরই কোনো গন্ধ নেই। কিন্তু নাকের সামনে নিয়ে শোঁকার ভঙ্গি করতে হয়। এর পরই দেখা গেছে ৪০ শতাংশ পুরুষের রাগ পড়ে গেছে একেবারেই!
কেন রাগ পড়ে যায় : গবেষকদের কথায়, মস্তিষ্কের প্রিফ্রন্টাল কর্টেক্স ও অ্যান্টিরিয়র ইনসুলা রাগের সময় প্রচণ্ড সক্রিয় থাকে। এমআরআই স্ক্যান করে দেখা গেছে, চোখের পানির গন্ধে এই দুটি অংশই নিস্ক্রিয় হয়ে পড়ে। ফলে পুরুষদের রাগ ৪০ শতাংশের বেশি কমে যায়!

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD