1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:35 am

হার্ট অ্যাটাক বাড়াতে পারে যেসব খাবার

সময় ডেস্ক
  • Updated Saturday, August 2, 2025
  • 144

দিন দিন বাড়ছে হার্ট অ্যাটাকে আক্রান্তের সংখ্যা। সম্প্রতি কম বয়সে হার্ট অ্যাটাকে আক্রান্তের ঘটনাও দেখা গেছে বেশ কয়েক জায়গায়। চিকিৎসকদের একাংশের মতে, হার্টের অসুখের ঝুঁকি বাড়িয়ে দেওয়ার পেছনে কোভিডের ভূমিকা অস্বীকার করার কোনো জায়গা নেই। আবার কারো কারো মতে কোভিডের পরোক্ষ প্রভাব থাকলেও, হার্টের অসুখ বাড়ার কারণ যুবসমাজের জীবনযাত্রার ধরন ও কিছু খাদ্যাভ্যাস।
সামাজিক যোগাযোগ মাধ্যমে পরিচিত হৃদরোগ বিশেষজ্ঞ ডা. দিমিত্রি ইয়ারানোভ সম্প্রতি তার ইনস্টাগ্রামে শেয়ার করা ভিডিওতে বলেছেন, বর্তমান সময়ে জিম, ফিটনেস স্টুডিও থেকে অনেক ফুড সাপ্লিমেন্ট বিক্রি করা হয়। ফিটনেস-ফ্রিক ক্রেতা দেখে, অনেক মেডিক্যাল স্টোর থেকেও এ ধরনের ফুড সাপ্লিমেন্ট বিক্রি করা হয়। এসব খাবার শরীর গঠনে সাহায্য করলেও আদতে স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। বিভিন্ন ধরনের প্রোটিন সাপ্লিমেন্ট ইদানিং বেশ পপুলার হয়ে উঠেছে। এগুলো বিক্রিতে উৎসাহ জোগায় জিম ইনস্ট্রাকটররা। তার পেছনে বাণিজ্যিক কারণও থাকে। দ্রুত কাঙ্খিত ফল লাভের জন্য এই সাপ্লিমেন্টগুলো কিনে খেতে শুরু করেন অনেকেই। ২০ থেকে ৩০ বছরের যুবক-যুবতীরা এসব এই প্রোটিন পাউডারগুলোর ওপর নির্ভরশীল হয়ে পড়ছে। তাদের দৈনন্দিন জীবনের অংশ এবং পুষ্টির উৎস হয়ে উঠেছে এই সাপ্লিমেন্ট। কিন্তু এতে হিতে বিপরীতও হতে পারে।
অনেকক্ষেত্রেই দেখা যায়, প্রতিদিন জিম করা, পেশিবহুল পুরুষরা হঠাৎ কার্ডিয়াক অ্যারেস্টে মারা গেলেন। তার পেছনে এটা কারণ হতে পারে। চিকিৎসকদের মতে, পেশি গঠন, রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি এবং বিপাকীয় ক্রিয়া ঠিক রাখার জন্য প্রোটিন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
কিন্তু উচ্চমাত্রায় প্রোটিন সমৃদ্ধ এসব সাপ্লিমেন্টগুলো শরীরের পক্ষে খুব একটা ভালো নয়। কারণ এই প্রোটিন এমন উৎস থেকে আসে যা খারাপ কোলেস্টেরল বৃদ্ধি করে।
এসব প্রোটিন পাউডারের প্রোটিন হুই নামে একটি দুগ্ধজাত পণ্য বা কেসিন থেকে তৈরি করা হয়। এগুলো কোলেস্টেরল বাড়াতে পারে। এর সঙ্গে যারা প্রোটিন ডায়েটে থেকে বেশি রেড মিট, ডিম ও দুগ্ধজাত খাবার খান, তাদের বিপদ বাড়ে। চিকিৎসকের মতে, শুধু প্রোটিন খেলেই হবে না, উৎস জানাও গুরুত্বপূর্ণ। সেইসঙ্গে অনেক ক্ষেত্রে ধূমপান করা, জাঙ্ক ফুডে আসক্তিও হৃদরোগের ঝুঁকি বাড়ায়।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD