1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 7:51 am

টানা কাজ করতে করতে মাথা ধরলে যা করবেন

সময় ডেস্ক
  • Updated Monday, August 11, 2025
  • 157

কাজের মাঝে আচমকা মাথাব্যথা শুরু হলে কাজ থামানো সম্ভব হয় না- ঘুমানোর বা দীর্ঘ বিশ্রামের সুযোগও থাকে না। তবু কিছু সহজ উপায় মেনে চললে অফিস বা বাড়িতে বসেই মাথাব্যথা অনেকটা কমানো সম্ভব।
সম্ভাব্য কারণ : একটানা কম্পিউটার স্ক্রিনে তাকিয়ে থাকা, পর্যাপ্ত ঘুম না হওয়া, বিশ্রামের অভাব ও স্ট্রেস—এসবই মাথাব্যথার কারণ হতে পারে। অনেক সময় ডিহাইড্রেশনও এর জন্য দায়ী।
সহজ সমাধান : বেশি করে পানি পান করুন, শরীরে পানির অভাব দূর করতে পর্যাপ্ত পানি খান। ডিহাইড্রেশনের কারণে হওয়া মাথাব্যথা প্রায় আধ ঘণ্টার মধ্যেই উপশম পেতে শুরু করে।
পানিযুক্ত ফল খান : তরমুজ, শসা বা কমলালেবুর মতো ফল খেলে শরীরে পানির ঘাটতি দ্রুত পূরণ হয়।
অল্প বিরতি নিন ও মাথায় ম্যাসাজ দিন : কাজের ফাঁকে কয়েক মিনিটের বিরতি নিয়ে হালকা মাথা ম্যাসাজ করলে রক্তসঞ্চালন বাড়ে, ব্যথা কমে।
ঠান্ডা সেঁক বা পানি দিয়ে ঝাপটা দিন : বাড়িতে থাকলে বরফ কাপড়ে মুড়িয়ে কপাল ও ঘাড়ে সেঁক দিন। অফিসে থাকলে ঠান্ডা পানিতে মুখ, চোখ ও ঘাড় ধুয়ে নিন—ফ্রেশ লাগবে, ব্যথা উপশম হবে।
আদা চা পান করুন : আদার অ্যান্টিঅক্সিডেন্ট মাথাব্যথা কমাতে কার্যকর। বমি ভাব থাকলেও উপকার পাবেন।

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD