চলতি ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তিতে অনলাইন আবেদন চলছে। ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, প্রথম ধাপে শিক্ষার্থীদের আবেদনের সময়সীমা ছিল সোমবার রাত ৮টা পর্যন্ত। তবে সেই সময়সীমা চার দিন বাড়ানো হয়েছে। রোববার রাতে একাদশে ভর্তির কেন্দ্রীয় ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫-২০২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইনের মাধ্যমে ভর্তিতে প্রথম পর্যায়ে শিক্ষার্থীদের আবেদনের মেয়াদ আগামী ১৫ আগস্ট (শুক্রবার) রাত ৮টা পর্যন্ত বাড়ানো হয়েছে।
Designed by: Sylhet Host BD