1. admin@wordpress.com : Adminroot :
  2. dailyhabiganj_shomoy@yahoo.com : Habiganj Shomoy : Habiganj Shomoy
  3. admin@wordpress.com : root :
  4. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
May 25, 2026, 11:57 pm

দাবি আদায়ে আবারও মাঠে জামায়াত :: বিক্ষোভের ডাক

সময় ডেস্ক
  • Updated Tuesday, August 12, 2025
  • 181

বাংলাদেশ জামায়াতে ইসলামী আবারও আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে। দলটির দাবি, আগামী জাতীয় সংসদ নির্বাচন আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতিতে (চজ ংুংঃবস) অনুষ্ঠিত হতে হবে এবং ‘জুলাই জাতীয় ঘোষণাপত্র’ ও ‘জুলাই জাতীয় সনদ’-এর আইনগত স্বীকৃতি দিতে হবে। এসব দাবির ভিত্তিতেই নির্বাচন আয়োজনের আহ্বান জানাচ্ছে দলটি।
গতকাল সোমবার (১১ আগস্ট) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার (১২ আগস্ট) বিকেল ৫টায় রাজধানীর বিজয়নগরের পানির ট্যাংক এলাকায় শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল ও সমাবেশ হবে। এতে কেন্দ্রীয় ও মহানগর নেতারা বক্তব্য দেবেন।
জামায়াতের পক্ষ থেকে জানানো হয়, সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে এবং উল্লিখিত দাবিগুলো আদায়ে এ কর্মসূচি পালিত হবে।
এজন্য ঢাকা মহানগর জামায়াতের সব পর্যায়ের সদস্য ও নগরবাসীকে শান্তিপূর্ণভাবে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এর আগে, গত ১০ আগস্ট জামায়াতের নেতারা প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে সাক্ষাৎ করে সংসদের দুই কক্ষেই (উচ্চকক্ষ ও নিম্নকক্ষ) আনুপাতিক প্রতিনিধিত্ব পদ্ধতি চালুর দাবি জানান।
দলটির নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের বলেন, “আমাদের দাবি শুধু উচ্চকক্ষে নয়, দুই কক্ষেই পিআর পদ্ধতি চালু করতে হবে। এ বিষয়ে আমরা আন্দোলন চালিয়ে যাব।”

Please Share This Post in Your Social Media

Comments are closed.

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD