1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:32 am

লতিফ কে গ্রেফতার না করায় এরশাদের নিন্দা

Reporter
  • Updated Tuesday, November 25, 2014
  • 538

সময় ডেস্ক ॥ ইসলামের অবমাননাকারী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেফতার না করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে লতিফকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সোমবার বিকেল পাঁচটায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, “লতিফ সিদ্দিকী ইসলামের অবমাননা করে শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, তিনি বাংলাদেশের সংবিধানকেও অবজ্ঞা করেছেন। এদেশের মানুষ তাকে কোনো দিনই ক্ষমা করবে না।”বিবৃতিতে তারা বলেন, “লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্ত্বেও কি করে পুলিশের সামনে দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন- তা বোধগম্য নয়। তিনি কী আইনেরও ঊর্ধ্বে? আমরা সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাই।”জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব তাদের বিবৃতিতে বলেন, “অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে জাতীয় পার্টি জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।”জাপা চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে মালয়েশিয়ায় সফররত এরশাদ টেলিফোন বার্তায় লতিফ সিদ্দিকী প্রশ্নে তার প্রতিক্রিয়া জানান। । লতিফ কে গ্রেফতার না করায় এরশাদের নিন্দা
প্রভাকর ডেস্ক: ইসলামের অবমাননাকারী সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী দেশে ফেরার পর বিমানবন্দরেই তাকে গ্রেফতার না করায় জাতীয় পার্টির চেয়ারম্যান সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ ও মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে লতিফকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন তারা। সোমবার বিকেল পাঁচটায় গণমাধ্যমে পাঠানো এক যৌথ বিবৃতিতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব বলেন, “লতিফ সিদ্দিকী ইসলামের অবমাননা করে শুধুমাত্র মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত করেননি, তিনি বাংলাদেশের সংবিধানকেও অবজ্ঞা করেছেন। এদেশের মানুষ তাকে কোনো দিনই ক্ষমা করবে না।”বিবৃতিতে তারা বলেন, “লতিফ সিদ্দিকীর বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা থাকা সত্ত্বেও কি করে পুলিশের সামনে দিয়ে বিমানবন্দর থেকে বেরিয়ে গেলেন- তা বোধগম্য নয়। তিনি কী আইনেরও ঊর্ধ্বে? আমরা সরকারের এই ভূমিকার তীব্র প্রতিবাদ জানাই।”জাতীয় পার্টির চেয়ারম্যান ও মহাসচিব তাদের বিবৃতিতে বলেন, “অবিলম্বে লতিফ সিদ্দিকীকে গ্রেফতার করা না হলে জাতীয় পার্টি জনগণকে সঙ্গে নিয়ে তীব্র আন্দোলন গড়ে তুলবে।”জাপা চেয়ারম্যানের প্রেস ও পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, “বর্তমানে মালয়েশিয়ায় সফররত এরশাদ টেলিফোন বার্তায় লতিফ সিদ্দিকী প্রশ্নে তার প্রতিক্রিয়া জানান।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD