1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:47 pm

হবিগঞ্জ কোর্টে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বাদি ও তার লোকজনের হামলায় আসামীরা আহত

Reporter
  • Updated Wednesday, December 3, 2014
  • 600

হবিগঞ্জ প্রতিনিধি ॥ হবিগঞ্জ কোর্ট থেকে মামলার হাজিরা দিয়ে বাড়ি ফেরার পথে বাদি ও তার লোকজনের হামলায় আসামীরা আহত হয়েছে। গত সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। আহত সূত্রে জানা যায়, হবিগঞ্জ শহরের সুলতান মাহমুদপুর গ্রামের জাদু মিয়া নামে এক ব্যক্তি বাদি হয়ে বানিয়াচং উপজেলার কাটখাল গ্রামের মামনুন (৩০), আব্দুল হাই (৪০), আব্দুল ওয়াহাব (৩৫), ও আব্দুল আহাদ (৩৪) কে আসামী করে হবিগঞ্জ কোর্টে একটি মামলা করে। যার জি আর নং ৩৩১/১৪ইং। উক্ত মামলায় আসামীরা আদালতে হাজির হয়ে জামিনে মুক্তি পেয়ে বাড়িতে ফেরার পথে কোর্ট মসজিদের প্রধান সড়কে পৌছামাত্র পূর্ব থেকে উৎপেতে থাকা জাদু মিয়া ও তার লোকজন আসামীদের উপর হামলা চালায়। এ সময় মামনুন ও আব্দুল হাই আহত হয়। তাদেরকে হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। খবর পেয়ে সদর এস.আই ইন্দ্রনীলের নেতৃত্বে পুলিশ ঘটনাস্থলে পৌছলে হামলাকারীরা পালিয়ে যায়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD