1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:47 am

নবীগঞ্জে এমপি কেয়া চৌধুরী অচিরেই বিজনা রাস্তা মেরামত ও নয়াবাজারে নলকূপ বসানো হবে

Reporter
  • Updated Friday, October 17, 2014
  • 673

মতিউর রহমান মুন্না ॥ হবিগঞ্জ-সিলেট আসনের সংরক্ষিত মহিলা এম.পি আমাতুল কিবরিয়া কেয়া চৌধুরী বলেছেন, নবীগঞ্জ-বাহুবলের উন্নয়নে আমি সর্বদা চেষ্টা চালাচ্ছি। আমি জনসাধারণের পাশে  সব সময় আছি, ভবিষৎতেও সব সময় থাকব। পর্যাক্রমে সকল স্থানে উন্নয়ন  কার্যক্রম চালিয়ে যাচ্ছি। তাতে করে জনসাধারণ উপকৃত হচ্ছে। ইতোমধ্যে বাহুবল, নবীগঞ্জসহ বিভিন্নস্থানের মসজিদ, মন্দির, স্কুল-কলেজ, মাদ্রাসা, রাস্থাঘাট, নলকূপ বসানো ছাড়াও নানা ক্ষেত্রে বরাদ্ধ এনে উন্নয়ন করছি। (৩য় পৃষ্ঠায় দেখুন)  তিনি বলেন, জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে আমি উন্নয়ন কাজ অব্যাহত রেখেছি। তিনি গতকাল বিকালে হবিগঞ্জ জেলার নবীগঞ্জ উপজেলার দেবপাড়া ইউনিয়নের সদরঘাট নতুন বাজারে ওয়ার্ড আওয়ামীলীগ কর্তৃক আয়োজিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি’র বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। তিনি আরো বলেন, আজ আমাদের মধ্যে শ্রদ্ধেয় দেওয়ান ফরিদ গাজী এমপি নেই। আমরা এ নেতাকে ভুলতে পারব না। তিনি বলেন এলাকার সদরঘাট বাজারের বিশুদ্ধ পানির জন্য গভীর নলকূপ বসানো হবে। শুধু তাই নয় বিজনা রাস্তা সংস্কার করাসহ দেবপাড়ার দেবস্থানে উন্নয়ন কাজের জন্য বরাদ্ধ দিয়েছি, অচিরেই কাজ শুরু হবে। তিনি বলেন, উন্নয়ন বঞ্চিত স্থানগুলো চিহ্নিত করে আমাকে বলুন। আমি সেখানে গিয়ে উন্নয়ন করার চেষ্টা করব। তিনি বলেন, আমি এমপি হয়েই দিনারপুর কলেজের উন্নয়নের জন্য বরাদ্ধ দিয়েছিলাম। শেখ আলমগীর কবিরের সভাপতিত্বে এতে আরো বক্তব্য রাখেন, মুক্তিযোদ্ধা আজির হোসেন, শাহ আলম ইউসূফ, খলিল মিয়া, শাহ হায়দর আলী, ফরিদ মিয়া, শেখ বাছির, আব্দুল হান্নান প্রমুখ। এ সভায় শত শত লোকের সমাগম হয়। অনুষ্ঠানে এমপি কেয়া চৌধুরীকে সংবর্ধনা প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD