1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:28 am

রোহিঙ্গা ইস্যুতে মহাসমাবেশের ডাক দিল হেফাজতে ইসলাম

Reporter
  • Updated Sunday, September 24, 2017
  • 719

সময় ডেস্ক ॥ রোহিঙ্গা শরণার্থীদের মিয়ানমারে ফেরত নেয়া ও তাদের ওপর চালানো গণহত্যা বন্ধ করার দাবিতে আগামী ৬ অক্টোবর কক্সবাজারে মহাসমাবেশর ডাক দিয়েছে হেফাজতে ইসলাম। গতকাল শনিবার বিকাল সাড়ে ৩টায় দারুল উলুম হাটহাজারী মাদরাসায় অনুষ্ঠিত ওলামায়ে কেরামের এক জরুরি সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়। এতে সভাপত্বি করেন হেফাজত আমীর শায়খুল ইসলাম আল্লামা আহমদ শফী। সভায় হেফাজত আমীর মিয়ানমারের আরাকানে মুসলমানদের ওপর পৈশাচিক গণহত্যা, নির্যাতন ও বিতাড়ন বন্ধ এবং নাগরিক অধিকার ফিরিয়ে দিয়ে রোহিঙ্গাদের আরাকানে ফেরত নেয়ার আহ্বান জানিয়ে বলেন, রোহিঙ্গা মুসলমানদের রক্ষায় আরাকানে জাতিসংঘ শান্তিরক্ষী মোতায়েন করা একান্ত প্রয়োজন। মিয়ানমারের ওপর অর্থনৈতিক অবরোধ ও অস্ত্র নিষেধাজ্ঞা আরোপ করা বিশ্বসংস্থা ও মুসলিম রাষ্ট্রগুলোর নৈতিক দায়িত্ব। সভায় আরও উপস্থিত ছিলেন হেফাজত মহাসচিব ও দারুল উলুম হাটহাজারীর শায়খুল হাদীস আল্লামা জুনায়েদ বাবুনগরী, নায়েবে আমীর ও ঢাকা মহানগর সভাপতি আল্লামা নূর হোসাইন কাসেমী, নায়েবে আমীর ও চট্টগ্রাম মহানগর সভাপতি মাওলানা হাফেজ তাজুল ইসলাম, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব মাওঃ লোকমান হাকীম, মাওঃ জুনাইদ আল হাবিব, সাংগঠনিক সম্পাদক মাওঃ আজিজুল হক ইসলামাবাদী, প্রচার সম্পাদক মাওঃ আনাস মাদানী, ঢাকা মহানগরীর মাওঃ আবদুর রব ইউসুফী, মাওঃ মুজিবুর রহমান পেশোয়ারী, মাওঃ ফজলুল করিম কাসেমী, মাওঃ বাহাউদ্দিন জাকারিয়া, খুলনার মাওঃ সাখাওয়াত হোসাইন, চট্টগ্রাম দক্ষিণ জেলার সভাপতি মাওঃ সরোয়ার কামাল আজিজী, ককসবাজার জেলার সহ-সভাপতি মাওঃ হাফেজ সালামতুল্লাহ, সেক্রেটারি মাওঃ ইয়াছিন হাবিব, মাওঃ হাফেজ মুবিন, উত্তর জেলার মাওঃ মীর মোহাম্মদ ইদরিস, হাফেজ মোহাম্মদ ফায়সাল, মাওঃ সরোয়ার কামাল, মাওঃ মোহাম্মদ লোকমান প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD