1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 9:03 am

নবীগঞ্জে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে মহিলাদের সংঘর্ষ ॥ আহত ৭

Reporter
  • Updated Wednesday, October 22, 2014
  • 640

নবীগঞ্জ প্রতিনিধি ॥ নবীগঞ্জ উপজেলার বাউসা ইউনিয়নের গহরপুর গ্রামে স্কুলের টিউবওয়েল থেকে পানি নেওয়াকে কেন্দ্র করে মহিলাদের সংঘর্ষে ৭ জন আহত হয়েছেন। আহতদের নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য  কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। জানাযায়, গহরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের টিউবওয়েল থেকে পানি আনতে যায় স্বপ্না বেগম নামের এক মহিলা তখন সেখানে আরোও ৪/৫ জন মহিলা ছিল পানি নেওয়ার জন্য। এক জনের আগে আরেক জন পানি নিতে চায়। তখন স্বপ্না বেগমের সাথে তাদের মধ্যে কথা কাটাকাটি হয় এক পর্যায়ে তারা সংঘর্ষে জরিয়ে পরে। সংঘর্ষে আহত মরিয়ম বেগম (৬০), সামসুল বেগম (৫০), মাজেদা বেগম (২৭), স্বপ্না বেগম (৩০) কে স্বানীয়রা নবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এসে ভর্তি করেন। অপর আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD