1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:56 pm

নারীদের জন্য মায়া আপা

Reporter
  • Updated Saturday, February 7, 2015
  • 572

সময় ডেস্ক ॥ বাংলাদেশের নারীদের বিভিন্ন তথ্যসেবা দিতে চালু হলো ‘মায়া আপা’ নামের এক মোবাইল অ্যাপ্লিকেশন (অ্যাপ)। ৩ ফেব্র“য়ারি থেকে বাংলা ও ইংরেজি ভাষায় এই অ্যাপ পাওয়া যাচ্ছে। ব্র্যাকের অংশীদারত্ব ও সহযোগিতায় মায়া ডটকম ডট বিডি িি.িসধুধ.পড়স.নফ ওয়েবসাইট তৈরি করেছে এই অ্যাপ। অ্যাপটি অ্যান্ড্রোয়েড অপারেটিং সিস্টেমে চলে। স্বাস্থ্যবিষয়ক তথ্যসহ এই অ্যাপে নারীদের বিভিন্ন সামাজিক ও আইনি পরামর্শ দেওয়ার ব্যবস্থা রয়েছে। একদল নারী উদ্যোক্তা, কম্পিউটার প্রকৌশলী, চিকিৎসক ও আইনজীবী মিলে নারীদের জন্য বানিয়েছেন মায়া আপা। এই অ্যাপের মাধ্যমে যে কেউ নারী নিজের নাম-পরিচয় গোপন রেখেই প্রশ্ন করতে পারবেন। ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই বিশেষজ্ঞদের দেওয়া পরামর্শ পাওয়া যাবে। অ্যাপটির উদ্বোধনী অনুষ্ঠানে ব্র্যাকের জেন্ডার জাস্টিস অ্যান্ড ডাইভারসিটির পরিচালক শীপা হাফিজা বলেন, ‘এই অ্যাপ্লিকেশনটি শুধু যে তথ্যসেবার জগতে সারা দেশের নারীদের প্রবেশ নিশ্চিত করবে তা-ই নয়, সহযোগিতামূলক একটি সমাজ গড়তেও সাহায্য করবে।’ অ্যাপটি তৈরি করেছেন দুই সফটওয়্যার প্রকৌশলী আসিয়া খালেদা ও সুর্বামি মৌটুসী। তাঁদের মতে, প্রযুক্তি নারীর ক্ষমতায়নের একটি মাধ্যম।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD