
সময় ডেস্ক ॥ বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা হয়নি তিন নেতার। আজ বেলা সাড়ে ৩টায় পুরাতন কারাগারে আটক খালেদা জিয়ার সঙ্গে দেখা করতে যান বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ও নজরুল ইসলাম খান। এই তিন নেতা কারাগারের ভেতরে আধাঘণ্টা অবস্থান করে বেরিয়ে আসেন। কারাগার কর্তৃপক্ষ বলেছেন, আইজি প্রিজন ঢাকার বাইরে থাকায় তাদের দেখা করার অনুমতি মেলেনি। পরে নেতারা দেখা না করেই ফিরে আসেন। সূত্র জানায়, কর্তৃপক্ষ তাদের বলেছেন, আগামী দুই একদিনের মধ্যে তাদের দেখা করার অনুমতি দেয়া হবে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply