1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:20 am

মইনুলকে গ্রেফতার জরুরি ছিল- কাদের

Reporter
  • Updated Wednesday, October 24, 2018
  • 607

সময় ডেস্ক :: সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, ব্যারিস্টার মইনুল  হোসেনের বিরুদ্ধে করা মামলায় তাকে গ্রেফতার করাটাই জরুরি ছিল। গতকাল সকালে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। ব্যারিস্টার মইনুল হোসেনকে গ্রেফতার প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, তার বিরুদ্ধে মামলা হয়েছে, সেই মামলায় তাকে গ্রেফতার করাটাই জরুরি ছিল। পুলিশ গ্রেফতার করেছে। এ ধরনের ঘটনায় পার পেয়ে গেলে অনেকেই এসব অপরাধ  করতে পারে। যাকে-তাকে যে কেউ অশোভন, অমার্জিত গালি দিতে পারে। তিনি ঐক্যফ্রন্টের নব্য নেতা, এসব বিবেচনা করে তাকে গ্রেফতার করা হয়নি। ব্যক্তি হিসেবে তিনি যে অপরাধ করেছেন সে জন্যই তাকে গ্রেফতার করা হয়েছে। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, এখানে কোনো জোটের বিষয় নয়, এখানে ব্যক্তি অপরাধের বিষয়। তিনি একজন নারী সাংবাদিককে যেভাবে অ্যাবিউজ করেছেন এটা কি কোনো ভদ্রলোকের পক্ষে এ ধরনের আচরণ করা সম্ভব? জাতীয় নির্বাচনে লেভেল প্লেয়িং ফিল্ড নিশ্চিত প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, নির্বাচনের শিডিউল ঘোষণার পর নির্বাচনী আচরণবিধি পুরোপুরি নির্বাচন কমিশনের আওতায় চলে যাবে। কমিশনের আচরণবিধি অনুযায়ী নির্বাচন অনুষ্ঠিত হবে। রাজনৈতিক দলগুলো যারা নির্বাচনে অংশ নেবেন তারা নির্বাচন কমিশনের আওতায় চলে যাবেন, তখন মন্ত্রীদের দায়িত্ব-কর্তব্য সীমিত হয়ে যাবে। তখন কেবিনট শুধুমাত্র রুটিন ওয়ার্ক করবে, কোনো ধরনের মেজর ডিসিশন নিতে পারবে না।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD