1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:49 am

বিএনপিতে ফিরলেন ১২ সংস্কারপন্থী নেতা

Reporter
  • Updated Friday, October 26, 2018
  • 577

সময় ডেস্ক :: সকল পর্যায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার অংশ হিসেবে সংস্কারপন্থী ১২ নেতাকে দলে ফিরিয়েছে বিএনপি। দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত অনুযায়ী  বিকালে বিএনপি চেয়ারপারসনের গুলশান রাজনৈতিক কার্যালয়ে ডেকে পাঠানো হয় তাদের। সেখানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের হাতে ফুল দিয়ে তারা দলীয় কর্মকান্ডে আনুষ্ঠানিকভাবে সক্রিয় হওয়ার অঙ্গীকার করেন। বিকাল চারটা থেকে দুইঘন্টা ব্যাপী এ বৈঠক শেষে সংস্কারপন্থী নেতাদের পক্ষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন সাবেক এমপি সরদার সাখাওয়াত হোসেন বকুল। পরে দলের তরফে এ ব্যাপারে একটি বিবৃতি দেয়া হয়। বিবৃতিতে বলা হয়, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন দেশনেত্রী খালেদা জিয়া দলকে সময় উপযোগী ও ঐক্যবদ্ধ করে, বাংলাদেশী জাতীয়তাবাদী ধারার ঐক্য নিশ্চিত করে; জাতীয় ঐক্যের ডাক দিয়েছিলেন। তারই ধারাবাহিকতায় দেশে বিএনপিসহ সকল গণতন্ত্রকামী দল ও বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে গঠিত হয়েছে ‘জাতীয় ঐক্য ফ্রন্ট’। এই প্রেক্ষাপটে বিএনপি দলের সকল পর্যায়ের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে সক্রিয় করার উদ্যোগ নিয়েছে। যার অংশ হিসাবে দলের স্থায়ী কমিটির সিদ্ধান্ত মোতাবেক বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানের নির্দেশে গুলশান কার্যালয়ে বেশ কয়েকজন সাবেক এমপির সঙ্গে বৈঠকে মিলিত হন মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিবৃতি বলা হয়, বৈঠকে চলমান জাতীয় সংকট, দেশনেত্রী খালেদা জিয়ার মুক্তি, ভারপ্রাপ্ত চেয়ারম্যানের মিথ্যা মামলা প্রত্যাহারসহ সকল নির্যাতিত নেতাকর্মীদের মুক্তি ও মামলা প্রত্যাহার এবং জনগণের ভোটাধিকার আদায়ের লক্ষ্যে বিস্তারিত আলোচনা হয়। দলের পক্ষ থেকে মহাসচিব মির্জা আলমগীর কাল বিলম্ব না করে সকলকে পূর্ণমাত্রায় সক্রিয় হয়ে দলকে শক্তিশালী করার এবং সকল কর্মসূচি বাস্তবায়ন করার আহ্বান জানান। সভায় সাবেক মন্ত্রী আলমগীর কবির, সাবেক হুইপ আবু ইউসুফ মো. খলিলুর রহমান, আবু হেনা, গোলাম মোহাম্মদ সিরাজ (জিএম সিরাজ), সরদার সাখাওয়াত হোসেন বকুল, নজির হোসেন, ডা. জিয়াউল হক মোল্লা, আতাউর রহমান আঙ্গুর, ইলেন ভুট্টো, শফিকুল ইসলাম তালুকদার, শহিদুল আলম তালুকদার ও জহির উদ্দিন স্বপন অংশ নেন। বিবৃতিতে বলা হয়, পর্যায়ক্রমে প্রয়োজন অনুযায়ী নেতৃবৃন্দের সঙ্গে এ ধরনের বৈঠক অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD