1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:25 am

হবিগঞ্জে ১০০তম উরসে আ’লা হযরত ও আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত

Reporter
  • Updated Thursday, November 1, 2018
  • 641

স্টাফ রিপোর্টার :: আঞ্জুমানে ছালেকীন হবিগঞ্জ জেলা শাখার উদ্যোগে ১০০তম উরসে আ’লা হযরত ও আন্তর্জাতিক সুন্নী মহাসম্মেলন অনুষ্ঠিত হয়েছে। গত সোমবার দিবাগত রাতে হবিগঞ্জ পৌরসভা মাঠে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন এশিয়া মহাদেশের প্রখ্যাত আলেমে দ্বীন ও পীরে তরিকত আল্লামা ছাহেব কিবলা সিরাজনগরী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরে তরিকত হযরতুল আল্লামা আবু সুফিয়ান খান আল কাদেরী আল আবেদী। সম্মেলনে বক্তব্য রাখেন মাওঃ মুফতি শেখ শিব্বির আহমেদ, মাওঃ আলী মোহাম্মদ চৌধুরী, মাওঃ আফছার আহমেদ তালুকদার, মাওঃ শেখ শহিদুল ইসলাম, মাওঃ জালাল উদ্দিন আখঞ্জি। এছাড়াও উপস্থিত ছিলেন মাওঃ অধ্যক্ষ গোলাম সারওয়ারে আলম, মাওঃ আজিজুল ইসলাম খান, সৈয়ত মামুনুর রশিদ, মাওঃ সাইফুল মোস্তফা, মাওঃ দেওয়ান শফিকুল ইসলাম, মাওঃ নিজাম উদ্দিন, মাওঃ নুরুল আবছার চৌধুরী, মাওঃ শেখ মোশাহিদ আলী প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD