
জুয়েল চৌধুরী :: বানিয়াচং উপজেলার কাঠখাল গ্রামে প্রতিপক্ষের হামলায় টেটাবিদ্ধ নিহত মিনারা খাতুনের (৩৫) দাফন সম্পন্ন হয়েছে। তার এ মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। নিহত মিনারার মা আবেদা বেগম তার কন্যাকে হারিয়ে অসুস্থ্য হয়ে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। গত শনিবার দুপুরে পূর্ব বিরোধের জের ধরে আব্দুস শহীদ গংরা দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে কাছুম আলীর বাড়িতে ভাংচুর চালায়। এ সময় এ সময় গৃহবধু আব্দুর রকিবের স্ত্রী মিনার খাতুন তার ছোট্ট বাচ্চাদের বাচাতে এগিয়ে আসলে বুকে টেটাবিদ্ধ হয়। পরে স্থানীয় লোকজন মিানারাসহ অন্যান্য আহতদের সদর হাসপাতালে নিয়ে আসেন। পরে আশঙ্কাজনক অবস্থায় মিনারা বেগমকে ঢাকাস্থ ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন হাসপাতালে পাঠানো হয়। রাত ১২টায় চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। এ ঘটনায় এলাকায় টান টান উত্তেজনা বিরাজ করছে। এ ব্যাপারে বানিয়াচং থানার ওসি (তদন্ত) আব্দুল কাইয়ুম জানান, হত্যাকারীদের ধরতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
Designed by: Sylhet Host BD
Leave a Reply