1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:25 am

হবিগঞ্জে জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট

Reporter
  • Updated Tuesday, November 6, 2018
  • 617

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর কোর্ট প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল সোমবার বিকেলে আদালতের পশ্চিম দিকে মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে ৩০ কেজি গাজা আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার বাজার মূল্য ৬ লাখ টাকা হবে। এ সময় উপস্থিত ছিলেন, সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, আইনশৃঙ্খলা বাহিনী জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীসহ মাদকদ্রব্য জব্দ করে। এসব ঘটনায় দায়েরকৃত মামলায় নিষ্পত্তি হওয়ায় এসব আলামত বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD