1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

হবিগঞ্জে ৩ ডাকাত আটক

Reporter
  • Updated Monday, November 12, 2018
  • 514

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ শহরের বিভিন্ন স্থান থেকে আন্তঃজেলা ৩ ডাকাতদলের সদস্যকে আটক করেছে পুলিশ। গত শনিবার দিবাগত রাত থেকে রবিবার ভোর পর্যন্ত সদর থানার ওসি তদন্ত জিয়াউর রহমান, এসআই আব্দুর রহিম ও শাহিদ মিয়ার নেতৃত্বে একদল পুলিশ শহরের নোয়াবাদ ও গোসাইপুরসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের আটক করে। আটককৃতরা হল, শহরের নোয়াবাদ এলাকার আব্দুল মতলিবের পুত্র শানু মিয়া (৩০) ও সদর উপজেলার দরিয়াপুর গ্রামের শফিক মিয়ার পুত্র লোকমান মিয়া (৩৫)। অপর একজনের নাম পুলিশ তদন্তের স্বার্থে প্রকাশ করছে না। পুলিশ জানায়, তারা গতকাল  রাতে গোসাইপুর এলাকায় ডাকাতির প্রস্থতি নিচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাদেরকে আটক করে। এ সময় তাদের সাথে থাকা অন্যান্য ডাকাতরা পালিয়ে যায়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে। লোকমান ও শানুকে কোর্টের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD