1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:24 am

হবিগঞ্জে জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশে আগুনে পুড়িয়ে বিনষ্ট

Reporter
  • Updated Monday, November 12, 2018
  • 560

জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে বিভিন্ন মামলার জব্দকৃত মাদকদ্রব্য প্রকাশে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল রবিবার বিকেলে আদালত পশ্চিম মাঠে মোহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে ৩ হাজার দেশীয় মদ ও বিপুল পরিমান মাদকদ্রব্য আগুন দিয়ে পুড়িয়ে বিনষ্ট করা হয়। যার মুল্য প্রায় ৩ কোটি টাকা হবে। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, আগামী ১৪ নভেম্বর বর্তমান জেলা প্রশাসক কার্যালয় অবস্থিত আদালত থেকে জজকোর্ট সংলগ্ন চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে আমরা চলে যাব। এ কারণে আদালতের আদেশমতে এসব মাদক তরিগড়ি করে বিনষ্ট করা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD