1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 10:39 am

চুনারুঘাটে ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক

Reporter
  • Updated Tuesday, November 13, 2018
  • 630

চুনারুঘাট প্রতিনিধি ::  চুনারুঘাটে ১ হাজার ৪০০ পিস ইয়াবা ও নগদ ৫০ হাজার টাকাসহ কাজল মিয়া (৪২) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। গতকাল সোমবার বিকেলে র‌্যাব-৯ সিলেট ক্যাম্পের মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার মো. মনিরুজ্জামান বাংলানিউজকে বিষয়টি জানান। কাজল মিয়া উপজেলার চন্দনা গ্রামের মৃত জহুর হোসেনের ছেলে। অ্যাডিশনাল এসপি মনিরুজ্জামান বাংলানিউজকে জানান, কাজল মিয়া এলাকায় একজন কুখ্যাত মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। গোপন সংবাদের ভিত্তিতে রোববার (১১ নভেম্বর) রাতে ওই এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৪০০ পিস ইয়াবা, ৫০ হাজার টাকা ও চারটি মোবাইল ফোনসহ কাজলকে আটক করা হয়। পরে তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD