1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 11:43 am

হবিগঞ্জ প্রেসক্লাবে বিভিন্ন আসবাবপত্র প্রদান

Reporter
  • Updated Tuesday, November 13, 2018
  • 746

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ প্রেসক্লাবকে খেলার সামগ্রীসহ বিভিন্ন আসবাবপত্র উপহার দিয়েছে হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট (ইউ.কে)। গত রবিবার বিকালে হবিগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে ক্লাব নেতৃবৃন্দের হাতে এ সব উপহার তুলে দেন হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট (ইউ.কে)- এর কোষাধ্যক্ষ ও প্রবাসী কমিউনিটি লিডার মোঃ মোস্তাক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ শাবান মিয়া, সাধারণ সম্পাদক রাসেল চৌধুরী, প্রবীণ সাংবাদিক ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এডভোকেট মনসুর উদ্দিন আহমেদ ইকবাল, সাবেক সভাপতি এডভোকেট শফিকুর রহমান চৌধুরী, সাবেক সভাপতি আলহাজ্ব শামীম আহছান, সাবেক সভাপতি মোঃ ফজলুর রহমান, সাবেক সভাপতি এডভোকেট রুহুল হাসান শরীফ, সাবেক সভাপতি হারুনুর রশিদ চৌধুরী, সাবেক সভাপতি শোয়েব চৌধুরী, সাবেক সভাপতি মোহাম্মাদ নাহিজ, সাবেক সহ-সভাপতি আব্দুল বারিক লস্কর, সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী মোহাম্মদ ফরিয়াদ, সদস্য সায়েদুজ্জামান জাহির, সৈয়দ এখলাছুর রহমান খোকন, এমএ হালিম, প্রদীপ দাশ সাগর ও শাকিল চৌধুরী প্রমূখ সাংবাদিক নেতৃবৃন্দ। এরপূর্বে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্টিত হয়। সভার শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন প্রেসক্লাব সদস্য আব্দুর রউফ সেলিম। সভায় প্রেসক্লাব নেতৃবৃন্দ হবিগঞ্জ জেলা ডেভেলপমেন্ট ট্রাষ্ট (ইউ.কে)- এর প্রতি কৃজ্ঞতা প্রকাশ করেন।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD