
স্টাফ রিপোর্টার :: জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক এম.হাফিজুল ইসলাম জামিন লাভ করেছেন। গত ১১ নভেম্বর হাইকোর্ট থেকে হাফিজসহ এই মামলার ১৪ জন আসামী জামিন লাভ করেছেন। হাইকোর্টের বিচারপতি আব্দুল হাফিজ ও মহিউদ্দিনের বেঞ্চ তাদেরকে জামিন দেন। উল্লেখ্য, সম্প্রতি যুবদল, কৃষকদল, শ্রমিকদল ও বিএনপির ১৪ জন নেতাকর্মীর নাম উল্লেখ করে প্রায় শতাধিক নেতাকর্মীর বিরুদ্ধে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। জেলা ছাত্রদলের ১ম সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ হাফিজুল ইসলামকে প্রধান আসামী করে দায়ের করেন সদর মডেল থানার এস আই আব্দুর রহিম।
Designed by: Sylhet Host BD
Leave a Reply