
জুয়েল চৌধুরী :: হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে ১ কোটি টাকার জব্দকৃত মাদক প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল মঙ্গলবার বিকালে আদালতের পশ্চিম মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়। এর মধ্যে ছিল ৪০০ কেজি গাজাঁ। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১ কোটি টাকা। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এ সময় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাওয়ায় এসব মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করা হয়।
Designed by: Sylhet Host BD
Leave a Reply