
মাধবপুর প্রতিনিধি :: হবিগঞ্জ ৪ মাধবপুর-চুনারুঘাট আসনে আওয়ামীলীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থী তাদের মনোনয়ন পত্র জমা দিয়েছেন। গতকাল বুধবার সকালে দলীয় নেতাকর্মীদের সাথে নিয়ে আওয়মীলীগ মনোনীত প্রার্থী এডঃ মাহবুব আলী উপজেলা নির্বাহী কর্মকতার্, সহকারী রির্টানিং কর্মাকর্তা মল্লিকাদের কাছে তাঁর মনোনয়ন পত্র দাখিল করেন। এ সময় উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি সাবেক চেয়ারম্যান আব্দুর নূর, সাবেক চেয়ারম্যান আলাউদ্দিন তালুকদার বেনু, আব্দুর রাজ্জাক, মহিউজ্জামান হারুন, চেয়ারম্যান আতিকুর রহমান উপস্থিত ছিলেন। এদিকে বুধবার দুপুরে বিএনপি মনোনীত প্রার্থী সৈয়দ মোঃ ফয়সল তার ভাই জেলা বিএনপির সহ-সভাপতি সৈয়দ মোঃ শাহজাহানকে নিয়ে মনোনয়ন পত্র জমা দেন।
Designed by: Sylhet Host BD
Leave a Reply