1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:31 am

বানিয়াচং মহিলা আওয়ামী লীগের উদ্যোগে আয়োজিত কর্মী সভা

Reporter
  • Updated Thursday, December 6, 2018
  • 692

বানিয়াচং প্রতিনিধি :: হবিগঞ্জ-২ বানিয়াচং আজমিরীগঞ্জ আসনের বার বার নির্বাচিত সংসদ সদস্য ও হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব এডভোকেট মোঃ আব্দুল মজিদ খান বলেছেন নারীর মতায়ন সহ সর্বেেত্র একটি অভাবনীয় অভূতপূর্ব উন্নয়নের করেছেন জননেত্রী শেখ হাসিনা সরকার। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সরকারের উন্নয়নের বার্তা মানুষের ঘরে ঘরে পৌঁছে দিয়ে নৌকার বিজয় সুনিশ্চিত করতে হবে। গতকাল বুধবার সকালে বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের উদ্যেগে আয়োজিত কর্মী সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেছেন। বানিয়াচং উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জাহানারা আক্তার বিউটি এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদিকা হাসিনা আক্তার এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন হবিগঞ্জ জেলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক তজমূল হক চৌধুরী, ১০ নং মুরাদপুর ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম চৌধুরী, হবিগঞ্জ জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা খাতুন সাধারণ সম্পাদিকা জলী আক্তার, জেলা মহিলা যুব লীগের সভানেত্রী মজু বেগম, উপজেলা মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি মনোয়ারা বেগম,  নুরুন নাহার বেগম, পৈলারকান্দি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনু বেগম, মুরাদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শাহেনা আক্তার, দৌলতপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি বিউটি রানী দাস, কাগপাশা ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সাধনা রানী চৌধুরী, বড়ইউড়ি ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি শপ্না বেগম, খাগাউড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি নার্গিস আক্তার, পুকড়া ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার, সুবিদপুর ইউনিয়ন মহিলা আওয়ামী লীগের সভাপতি আমেনা খাতুন প্রমুখ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD