1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 8:57 am

নৌকার বিজয় নিশ্চিত করতে চুনারুঘাটে মহিলা আওয়ামীলীগের প্রচারণা

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 789

চুনারুঘাট প্রতিনিধি :: হবিগঞ্জ-৪ আসনে আওয়ামীলীগ মনোনীত নৌকার মাঝি এমপি এডভোকেট মাহবুব আলীর বিজয় সুনিশ্চিত করতে গতকাল বুধবার বিকালে চুনারুঘাট পৌর শহরে গণসংযোগ ও প্রচার প্রচারণা করেছে উপজেলা মহিলা আওয়ামীলীগ সভানেত্রীর নেতৃত্বে। পৌর শহরে গণসংযোগ ও প্রচার প্রচারণা শেষে নির্বাচনী সভায় সভাপতিত্ব করেন উপজেলা মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ও সাবেক উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান আবিদা খাতুন। তিনি এ সময় বলেন, নৌকা উন্নয়নের প্রতীক। বাংলাদেশ সৃষ্টি থেকে শুরু করে সব অর্জনের পেছনে এই নৌকার ভূমিকা সবার চেয়ে বেশি। তাই দেশকে এগিয়ে নিতে হলে নৌকার সঙ্গেই থাকতে হবে। যারা ক্ষমতায় যাওয়ার পর শুধু নিজেকে নিয়েই ব্যস্ত থাকেন এমন কাউকে ভোট দেয়া যাবে না। নির্বাচনে ভোট দিতে হবে নৌকাতেই। তাই আসুন আমরা সবাই ৩০তারিখ সারাদিন নৌকা মার্কায় ভোট দেই। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এমপি এডভোকেট মাহবুব আলী। বিশেষ অতিথি জেলা আওয়ামীলীগের উপদেষ্টা ও সাবেক উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আব্দুল কাদির লস্কর, উপজেলা যুবলীগের সভাপতি আলহাজ্ব লুৎফুর চৌধুরী, হবিগঞ্জ জেলা যুবলীগের শিল্প ও বাণিজ্য সম্পাদক আলহাজ্ব জিল্লুল কাদির লস্কর রিমন, উপজেলা যুবলীগের অর্থ সম্পাদক টিপু সুলতান, মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা আয়েশা আক্তার বকুল, পৌর মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদিকা কাউন্সিলর ফেরদৌস আক্তার বকুল, পৌর যুবলীগের যুগ্ম আহবায়ক মাজেদুল ইসলাম লুবন, আওয়ামীলীগ নেতা মাসুক মিয়া মাস্টার, জেলা পরিষদের সদস্য সালেহা আক্তার চৌধুরী, মহিলা আওয়ামীলীগ নেত্রী রোশেদা আক্তার রুবি, যুবলীগ নেতা আনোয়ার হোসাইন, সদস্য রুমন তালুকদার, মিপ্তা চৌধুরী, উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক আনিছুজ্জামান মাসুম, সাইফুল ইসলাম শিমু, পৌর ছাত্রলীগের ভারপ্রাপ্ত সভাপতি শিপন খান, কলেজ ছাত্রলীগ নেতা সায়েম তালুকদার, শেখ কামাল, জাহাঙ্গীর তরফদার, রাকিব, মার্জান, সাগর, রাকিব তালুকদার, অনিক, আরিফসহ ১০টি ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ নেত্রীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD