1. dailyhabiganjshomoy@gmail.com : shomoy2017 : দৈনিক হবিগঞ্জ সময়
September 13, 2026, 12:23 pm

হবিগঞ্জে বিপুল পরিমান গাজা ও ভারতীয় নাছির বিড়ি পুড়িয়ে বিনষ্ট

Reporter
  • Updated Thursday, December 20, 2018
  • 592

স্টাফ রিপোর্টার :: হবিগঞ্জ সদর আদালত প্রাঙ্গণে বিপুল পরিমান গাজা ও ভারতীয় নাছির বিড়ি প্রকাশ্যে আগুনে পুড়িয়ে বিনষ্ট করা হয়েছে। গতকাল বুধবার বিকালে আদালতের পশ্চিম মাঠে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রে মুহাম্মদ সুলতান উদ্দিন প্রধানের উপস্থিতিতে এসব মাদকদ্রব্য বিনষ্ট করা হয়। এর মাঝে ছিল ২ শ কেজি গাজা ও ৫০ হাজার ভারতীয় নাছির বিড়ি। যার বর্তমান বাজার মূল্য প্রায় ১০ লক্ষ টাকা। এ সময় উপস্থিত ছিলেন সদর কোর্টের সিএসআই সিরাজ উদ্দিন ও অফিস সহায়ক রাজু আহমেদ। সিএসআই সিরাজ উদ্দিন জানান, প্রধানমন্ত্রীর নির্দেশে পুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করে। এ সময় এসব মাদকদ্রব্য জব্দ করা হয়। পরে মামলাগুলো নিষ্পত্তি হয়ে যাওয়ায় এসব মাদকদ্রব্য পুড়িয়ে বিনষ্ট করা হয়।

Please Share This Post in Your Social Media

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর
© All rights reserved © 2017 dailyhabiganjshomoy.Com
Developer By Zorex Zira

Designed by: Sylhet Host BD